Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

পদ্মা সেতুতে উঠে গাড়ি থামিয়ে ছবি-সেলফি তুললে জরিমানা

  • Md.Liton
  • আপডেট টাইম : 11:28:40 pm, Sunday, 26 June 2022
  • 165 বার

সেতুতে উঠে ছবি, সেলফি কিংবা পদ্মা সেতুর ওপরে বসলেই জরিমানা করা হবে।

নিউজ ডেক্স:পদ্মা সেতুতে যানবাহন চলাচল শুরুর প্রথম দিনেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনেকেই ছবি তুলছেন, টিকটক বানাচ্ছেন, হাঁটাহাঁটি করছেন। এমন পরিস্থিতি দেখে নতুন উদ্যোগ নিয়েছে প্রশাসন। রবিবার (২৬ জুন) বিকালে শরীয়তপুরের জাজিরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা জানান, সেতুতে উঠে ছবি, সেলফি কিংবা পদ্মা সেতুর ওপরে বসলেই জরিমানা করা হবে। আজ প্রথম দিন শিথিল থাকলেও সোমবার (২৭ জুন) থেকেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে বাইক চালালেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এদিকে রবিবার সকাল থেকে সেতু দেখতে এসে বেশিরভাগ মানুষ গাড়ি থামিয়ে একক ও দলগত ছবি তুলছেন। কয়েকটি বাস থামিয়েও যাত্রীদের নেমে ছবি তুলতে দেখা গেছে। কেউ আবার সেতুর ওপরে দাঁড়িয়ে ছবি তুলেছেন। এমনকি টিকটক কিংবা ভিডিও করেও অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার (২৩ জুন) সেতু কর্তৃপক্ষ সেতু ব্যবহারকারীদের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছিল।

নির্দেশনা গুলো হলো- পদ্মা সেতুর ওপর অনুমোদিত গতিসীমা ঘণ্টায় ৬০ কিলোমিটার। পদ্মা সেতুর ওপর যেকোনো ধরনের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে সেতুর ওপরে দাঁড়িয়ে ছবি তোলা/হাঁটা সম্পূর্ণ নিষেধ। তিন চাকা বিশিষ্ট যানবাহন (রিকশা, ভ্যান, সিএনজি, অটো রিক্সা ইত্যাদি), পায়ে হেঁটে, সাইকেল বা নন-মটোরাইজড গাড়িযোগে সেতু পারাপার হওয়া যাবে না। গাড়ির বডির চেয়ে বেশি চওড়া এবং ৫.৭ মিটার উচ্চতার চেয়ে বেশি উচ্চতার মালামালসহ যানবাহন সেতুর ওপর দিয়ে পারাপার করা যাবে না। সেতুর ওপরে কোনো ধরনের ময়লা ফেলা যাবে না।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

পদ্মা সেতুতে উঠে গাড়ি থামিয়ে ছবি-সেলফি তুললে জরিমানা

আপডেট টাইম : 11:28:40 pm, Sunday, 26 June 2022