Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে ওয়াবদা ভেরিবাঁধের জমি দখল করে দোকান ঘর নির্মাণ

  • Md.Liton
  • আপডেট টাইম : 10:18:32 pm, Thursday, 30 June 2022
  • 164 বার

পাবলিক গণশৌচাগার বন্ধ করে পানিউন্নয়ন বোর্ডের (ওয়াবদা) ভেরিবাঁধের জমি দখল করে রাতারাতি দোকান ঘর নির্মাণ

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের মোড়েলগঞ্জের পল্লীমঙ্গল এলাকায় পাবলিক গণশৌচাগার বন্ধ করে পানিউন্নয়ন বোর্ডের (ওয়াবদা) ভেরিবাঁধের জমি দখল করে রাতারাতি দোকান ঘর নির্মাণ করেছে একটি প্রভাবশালী মহল। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসি। সরেজমিনে খোঁজ নিয়ে জানাগেছে, উপজেলার খাউলিয়া ইউনিয়নের ৩৫/১ পোল্ডারের আওতাধিন সন্ন্যাসী হয়ে শরণখোলা পর্যন্ত ওয়াবদা ভেরিবাঁধের আওতায় পল্লীমঙ্গল এলাকায় জমি দখল করে রাতারাতি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন জনৈক মো. দেলোয়ার মুন্সী নামের এক প্রভাবশালী। দোকান ঘরটির পিছনে এখনও বহাল রয়েছে দীর্ঘদিনের পাবলিক গণশৌচাগার। ইউনিয়ন পরিষদ ও স্থানীয়দের সহযোগিতায় বাজার উন্নয়নে পথচারিদের জন্য এ পাবলিক গণশৌচাগার ৮/১০ বছর পূর্বে নির্মিত হয়। হঠাৎ করে টয়লেটটি বন্ধ করে জমি দখলে নেয় স্থানীয় ব্যবসায়ী দেলোয়ার মুন্সী। স্থানীয়রা বলেন, ওয়াবদার জমি ও জনগুরুত্বপূর্ণ গণশৌচাগার বন্ধ করে রাতারাতি দোকানঘর করা হয়।
এ বিষয়ে মো. দোলোয়ার মুন্সী জানান, পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের কাছ থেকে তিনি জমি ক্রয় করে দোকান নির্মাণ করেছেন। এ এলাকা দেখভালের দায়িত্ব স্থানীয় চেয়ারম্যানের। তাকেও জানানো হয়েছে।
এ সর্ম্পকে ইউপি চেয়ারম্যান মাষ্টার মো. সাইদুর রহমান বলেন, ভেরিবাঁধের জমিতে দোকান নির্মাণের বিষয়টি তিনি অবহিত নন। ওই ব্যবসায়ীকে পরিষদের মাধ্যমে নোটিশ করে ডাকা হচ্ছে। তবে, কিছুদিন পূর্বে সহকারি কমিশনার (ভূমি) মহোদয় ঘটনাস্থলে সরেজমিনে পরিদর্শন করেছেন। বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ওই কর্মকর্তাকে অনুরোধ করেছেন তিনি।
বাগেরহাট জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাসুম বিল্লাহ্ বলেন, খাউলিয়ার পল্লীমঙ্গল এলাকায় ভেরিবাঁধের জায়গা বে-দখলের বিষয়টি তিনি অবহিত নন। সরকারি জমি বিক্রি করার কারো ইখতিয়ার নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে ওয়াবদা ভেরিবাঁধের জমি দখল করে দোকান ঘর নির্মাণ

আপডেট টাইম : 10:18:32 pm, Thursday, 30 June 2022