Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ফকিরহাটে দশম শ্রেণির স্কুল ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:45:37 am, Sunday, 3 July 2022
  • 137 বার

দশম শ্রেণির এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছেন মডেল থানা পুলিশ, পরিবারের দাবী সে আত্মহত্যা করেছে।

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের ফকিরহাটে লুকাইয়া আক্তার রিভা (১৫) নামে দশম শ্রেণির এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছেন মডেল থানা পুলিশ। শনিবার সকাল ৮টার দিকে নিজ বাড়ী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবী সে আত্মহত্যা করেছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার টাউন নওয়াপাড়া বঙ্গবন্ধু মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী লুকাইয়া আক্তার রিভা শুক্রবার রাতে পরিবারের অন্যান্য সদস্যের সাথে তুচ্ছ ঘটনায় অভিমান করে ঘুমাতে যায়। তখন বিষয়টিকে অতটা গুরুত্ব দেয়নি তার বাবা-মা। সকালে ঘুম থেকে না উঠায় তাকে ডাকা-ডাকি করতে থাকে পরিবার। একপর্যায় তার কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে মেয়ের ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পায়। পরে মডেল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে মৃতদেহ উদ্ধার করেছে। মৃত লুকাইয়া আক্তার রিভা খুলনার রূপসা উপজেলার দেয়ারা গ্রামের ঈসা মোড়লের মেয়ে। ওই ছাত্রীর পিতার ব্যবসার কারনে তারা ফকিরহাটের পিলজংগ ইউনিয়নের টাউন নোয়াপাড়া ভাড়া বাসায় বসবাস করেন। সেখানেই ঘরের সিলিং ফ্যানের সাথে গলাই ওড়না দিয়ে ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ পাাওয়া যায়।

ফকিরহাট মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. কাইয়ুম বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যার ঘটনা। ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, আইনী প্রক্রিয়া শেষে ওই ছাত্রীর মৃতদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ফকিরহাটে দশম শ্রেণির স্কুল ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

আপডেট টাইম : 12:45:37 am, Sunday, 3 July 2022