Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

মোরেলগঞ্জে ভাগ্যের পরিবর্তন হয়নি পূলের, চাঁদা তুলে সাকো নির্মান

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:14:56 am, Tuesday, 5 July 2022
  • 340 বার

চাঁদা তুলে ১৪০ ফুট দীর্ঘ বাঁশের সাকো নির্মাণ করেছেন বিপদগ্রস্ত স্থানীয় সচেতন মানুষ ও ছাত্র-ছাত্রীদের অভিভাবকেরা

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে পাঁচ বছরেরও অধীক সময় ভগ্ন দশায় থাকার পরে এখন পুরোটাই অকেজো হয়ে পড়েছে একটি জনগুরুত্বপূর্ণ পুল। নিশানবাড়িয়া ইউনিয়নের রফিজ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ঘোপের খালের ওপর গুলিশাখালী ও পিসি বারইখালী গ্রামের সংযোগ রক্ষাকারি এ পুলটি সংস্কারের অভাবে এখন শুধুই স্মৃতি। সুবিধাভোগী শতশত মানুষ পড়েছেন বিপাকে।বিপদগ্রস্ত স্থানীয় সচেতন মানুষ ও ছাত্র-ছাত্রীদের অভিভাবকেরা, চাঁদা তুলে সেখানে এখন বাঁশের সাকো নির্মাণ করেছেন। ১৪০ ফুট দীর্ঘ ওই সাকোটি দেখলে অনেকেরই অন্তরাত্মা কেপে ওঠে। কিন্তু নিরুপায় হয়ে বহু শিশু-কিশোর শিক্ষার্থী সাকো পার হয়ে বিদ্যালয়ে যান। লোহা ও কাঠের এ পুলটি অকেজো হয়ে যাওয়ায় গুলিশাখালী, পিসি বারইখালী, আমরবুনিয়া ও উত্তর গুলিশাখালী গ্রামের কয়েক হাজার মানুষ বিপদে পড়েছেন।এই পুলটি পার হতে হয় গুলজিয়া আলিম মাদরাসা, ১০৩ নং গুলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুন্দরবন বাজার, গুলিশাখালী বাজার, গুলিশাখালী রফিজ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়, নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ ও তালুকদাবাড়ি জামে মসজিদে যাতায়াতকারি লোকদেরকে।সম্প্রতি অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য উদ্যোগ নিয়ে স্থানীয়দের নিকট থেকে কুড়ি হাজার টাকা চাঁদা তুলে পুলটির বিকল্প হিসেবে বাঁশ-খুটি দিয়ে একটি সাকো নির্মাণ করেছেন। সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার মো. মিলন তালুকদারও সাকো নির্মানে চাঁদা সংগ্রহ করে দিয়েছেন বলে জানান।

পুলটি সম্পর্কে ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু বলেন, খালটি ১৪০ ফুট চওড়া। ওখানে পুল নির্মাণের মত বাজেট পরিষদের নেই। বেসরকারি সংস্থা জাইকা ওখানে একটি স্লিপার ব্রিজ নির্মাণের জন্য ২৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। যা এখন টেন্ডারের অপেক্ষায় রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

মোরেলগঞ্জে ভাগ্যের পরিবর্তন হয়নি পূলের, চাঁদা তুলে সাকো নির্মান

আপডেট টাইম : 12:14:56 am, Tuesday, 5 July 2022