Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

চিংড়ির ঘের থেকে উঠছে গ্যাস, পরীক্ষা করবে বাপেক্স

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:21:52 am, Thursday, 7 July 2022
  • 148 বার

বাপেক্সের জিওলজিক্যাল বিশেষজ্ঞ দল এসে গ্যাসের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন। তারপরই পরবর্তী ব্যবস্থা নেবে বাপেক্স।’

মোংলা প্রতিনিধি:বাগেরহাটের মোংলার একটি মৎস্য ঘেরে গ্যাস ওঠার স্থানটি পরিদর্শন করেছে বাপেক্সের প্রতিনিধি দল। বাপেক্সের নিয়ন্ত্রণাধীন খুলনার সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন) মো. তৌহিদুর রহমান মঙ্গলবার (৫ জুলাই) বিকাল সোয়া ৫টার দিকে উপজেলার মিঠাখালী গ্রামের পূর্বপাড়ার দেলোয়ার শেখের চিংড়ি ঘেরের গ্যাস উদগিরণস্থল পরিদর্শন করেন।তিনি বলেন, ‘বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশনায় জরুরি ভিত্তিতে মঙ্গলবার বিকালে গ্যাস উদগিরণস্থলটি পরিদর্শন করেছি। এখানে পকেট গ্যাস হিসেবে মনে হচ্ছে। এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না- এটি উপরের নাকি নিচের গ্যাস। আমি ফিরে বাপেক্স কর্তৃপক্ষকে বিষয়টি প্রতিবেদন আকারে জানাবো। দুয়েকদিনের মধ্যে বাপেক্সের জিওলজিক্যাল বিশেষজ্ঞ দল এসে গ্যাসের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন। তারপরই পরবর্তী ব্যবস্থা নেবে বাপেক্স।’তিনি আরও বলেন, ‘সরেজমিনে দেখে ও শুনলাম ৫/৬ বছর ধরে যেভাবে গ্যাস উঠছে তাতে এখানে গ্যাসের মজুতের সম্ভাবনা দেখা যাচ্ছে।’

এদিকে গ্যাসের এ উদগিরণ ও এর ব্যবহার দেখার জন্য দূরদূরান্ত থেকে প্রতিদিন শত শত মানুষ সেখানে ভিড় করছেন। তবে দুর্ঘটনা এড়াতে আপাতত এই গ্যাস দিয়ে রান্না বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

চিংড়ির ঘের থেকে উঠছে গ্যাস, পরীক্ষা করবে বাপেক্স

আপডেট টাইম : 01:21:52 am, Thursday, 7 July 2022