Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে রেডি টু কুক মিনি প্রসেসিং প্লান্ট উদ্বোধন

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:46:22 pm, Sunday, 17 July 2022
  • 195 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে এই প্রথম মাছের রেডি টু কুক মিনি প্রসেসিং প্লান্ট উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ জুলাই) দুপুরে বাগেরহাট সদর উপজেলার বারাকপুর বাজারে মাছের ঠিকানা নামের এই প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রকল্পের পরিচালক এস.এম মনিরুজ্জামান। এসময় বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফেরদাউস আনসারী, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু, সম্প্রসারণ কর্মকর্তা মুক্তাদুর রহমান, ক্ষেত্রসহকারী শেখ তানভীর আহমেদ, মাছের ঠিকানার উদ্যোক্তা দীপ্ত বাগচীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে একই স্থানে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রকল্পের অধীনে মাছের খাদ্য তৈরির মিনি কারখানা ও বাগেরহাট সদর উপজেলা মৎস্য প্রডিউসার অর্গানাইজেশনের অফিস পরিদর্শন করেন অতিথিরা।
ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রকল্পের পরিচালক এস এম মনিরুজ্জামান বলেন, বাজারে যেসব রেডি টু কুক পণ্য পাওয়া যায়, তা সবই মাংস জাতীয়। আমাদের এই রেডি টু কুক মিনি প্রসেসিং প্লান্টের মাধ্যমে একজন মানুষ চাইলেই যেকোন মাছ ক্রয় করে বাসায় নিয়েই রান্না করে খেতে পারবেন। আবার অল্প সময়ের মধ্যে এখানে বসে যেকোন তাজা মাছ তার পছন্দ অনুযায়ী অর্ডার করে নির্দিষ্ট মূল্যে খেতে পারবেন।

তিনি আরও বলেন, ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রকল্পের অধীনে আমরা খামারিদের উৎপাদিত মাছের বাজারে প্রবেশ সহজ করার জন্য কাজ করছি। এর জন্য দেশের ২২টি উপজেলায় প্রডিউসার অর্গানাইজেশন গঠন করা হয়েছে। এই অর্গানাইজেশনে অনেক চাষিরা রয়েছে। প্রডিউসার অর্গানাইজেশনের সদস্যদের নিয়ে সমবায় সমিতি গঠন করা হয়েছে। এদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে। এই প্রকল্পটি ২০২৩ সালের জুন মাসে শেষ হবে। প্রকল্প শেষে পরেও যাতে প্রডিউসার অর্গানাইজেশনের কার্যক্রম চলমান থাকে এজন্য রেডি টু কুক মিনি প্রসেসিং প্লান্ট উদ্বোধন করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে রেডি টু কুক মিনি প্রসেসিং প্লান্ট উদ্বোধন

আপডেট টাইম : 06:46:22 pm, Sunday, 17 July 2022