বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাট সদর উপজেলার একটি পরিবারের নানা ধরনের সন্ত্রাসী কর্মকান্ড,হামলা, চাদাবাজি, নারী নির্যাতন, চুরি, মিথ্যা মামলাসহ একাধিক অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। গতকাল দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের এলাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলার বাদে কাড়াপাড়া গ্রামের রফিকুল ইসলাম মিন্টু। এ সময় বাদে কাড়াপাড়ার শেখ জাহিদুর রহমান ও শেখ লোকমান হাকিম উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, সদর উপজেলার বাদে কাড়াপাড়া গ্রামের হাবিব শেখ ও তার পরিবার এলাকায় সমাজ বিরোধী, আইনবিরোধী কার্যকলাপ করার জন্য গ্রামের জনগনকে জিম্মি করে। এলাকার জনগন তাদের সন্ত্রাসী কার্যকলাপে অতিষ্ট হয়ে পড়েছে। হাবিব শেখ ও তার পরিবার এলাকার নিরীহ মানুষের সাথে প্রতারনা করে মিথ্যা মামলায় জড়ায় ও বিভিন্ন মাদক ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট। কোন আইন কানুনের তোয়াক্কা না করে সে তার অসামাজিক, অপরাধ মূলক কর্মকান্ড নিরবিছিন্ন ভাবে পরিচালনা করে যাচ্ছে। সে এলাকায় বিভিন্ন নারী নির্যাতন করে আসছে। তার বিরুদ্ধে নারী নির্যাতন, চুরিসহ একাধিক মামলা রয়েছে। লিখিত সংবাদ সম্মেলনে আরো জানান, সে সাধারন মানুষের নামে মিথ্যা মামলাসহ জোর পূর্বক সম্পত্তি দখল করে ও অত্যন্ত সু-কৌশলে অর্থ আদায় করে। এই হাবিব ও তার পরিবারের অত্যাচারের হাত থেকে বাচতে বাগেরহাট মডেল থানায় একাধিক অভিযোগ রয়েছে। তাদের এই অত্যাচার থেকে বাচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
এ বিষয়ে হাবিব শেখ জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা,বানোয়াট । তারা নিজেদের স্বার্থস্বিদ্ধির জন্য আমার বিরুদ্ধে এ মিথ্যা অভিযোগ এনেছে।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে প্রশাসনের হস্তক্ষেপ কামনায় সংবাদ সম্মেলন
-
Md.Liton - আপডেট টাইম : 06:58:51 pm, Sunday, 24 July 2022
- 140 বার
জনপ্রিয় সংবাদ












