Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে হত্যা চেষ্টা মামলার প্রধানসহ গ্রেফতার ২

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:16:11 pm, Saturday, 6 August 2022
  • 113 বার

রামপাল প্রতিনিধি:বাগেরহাটের রামপাল তাপ-বিদ্যুৎ কেন্দ্রের মালামাল চুরিতে সহায়তা না করায় একজনকে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধানসহ দুই আসামিকে গ্রেফতার করেছে খুলনা র‌্যাব-৬ এর সদস্যরা। গোপন খবরের ভিত্তিতে শনিবার (৬ আগস্ট) ভোরে রামপাল উপজেলার ফয়লাহাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার ফরিদ শেখ (৪২) ও একই এলাকার আল আমীন শেখ (৩৫)।

খুলনা র‌্যাব-৬ এর মিডিয়া সেল থেকে শনিবার দুপুরে দেয়া এক মেইল বার্তায় জানান, রামাপাল উপজেলার আদাঘাট গ্রামের বাসিন্দা এক যুবককে রামপাল তাপ-বিদ্যুৎ কেন্দ্রের মালামাল চুরিতে সহায়তা করার জন্য চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে নানা প্রলোভন দেখিয়ে আসছিলো। চোরদের আহব্বানে সাড়া না দেয়ায় গত ১৭ জুলাই সন্ধ্যায় ওই যুবককে কৌশলে উপজেলার সোনাকুড় নতুন হাট এলাকায় ডেকে নিয়ে ৫-৬ জনে মিলে এলোপাতাড়িভাবে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং তার নিকট থাকা প্রায় ৪৮ হাজার ৬০০ টাকার মালামাল ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় রামপাল থানায় ভিকটিম নিজে বাদী হয়ে তিনজনের নাম-পরিচয়সহ অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। বিষয়টি খুলনা র‌্যাব-৬ জানতে পেরে ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার লক্ষ্যে একটি অভিযানিক দল গোয়েন্দা তৎপরতা শুরু করে। এক পর্যায়ে শনিবার ভোররাতে উপজেলার ফয়লাহাট এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামিদ্বয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে হত্যা চেষ্টা মামলার প্রধানসহ গ্রেফতার ২

আপডেট টাইম : 07:16:11 pm, Saturday, 6 August 2022