Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

পানির অভাবে আমন চাষ করতে পারছেন না শরণখোলার কৃষকেরা

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:04:20 pm, Sunday, 7 August 2022
  • 120 বার

শরণখোলা  প্রতিনিধি:খরা ও অনাবৃষ্টির কারণে আমন মৌসুমের শেষের দিক আসলেও পানির অভাবে চাষাবাদ করতে পারছে না বাগেরহাটের শরণখোলা উপজেলার কৃষকেরা। বীজতলায় ধানের চারাও নষ্ট হয়ে গেছে। এতে দিশেহারা হয়ে পড়েছে প্রান্তিক চাষিরা।
উপজেলার সাউথখালী ইউনিয়নের কয়েকটি গ্রামে সরেজমিনে কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, জ্যেষ্ঠ-আষাঢ়ে কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় ফসলের মাঠে পানি জমেনি। ফলে আমনের বীজতলার মাটি ফেটে চৌচির হয়ে গেছে। এতে বিবর্ণ হয়ে গেছে ধানের চারা। পানি না থাকায় জমিতে লাঙল দেওয়া যাচ্ছে না। আবহাওয়ার এরূপ পরিস্থিতি চলতে থাকলে এ বছর আমন উৎপন্ন হওয়া সম্ভব নয় বলে জানান কৃষকেরা।
সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা জানান, পানির অভাবে গ্রামের মাঠ গুলো শুকিয়ে গেছে। ফলে কৃষকেরা জমিতে চাষ করতে পারছে না। তাঁদের আগাম তৈরি বীজতলাও নষ্ট হয়ে যাচ্ছে।
পানির অভাবে বীজতলায় ধানের চারাও নষ্ট হয়ে যাচ্ছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার বলেন, এ বছর শরণখোলায় ৯ হাজার ২৫০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এ জন্য চারটি ইউনিয়নে ৬৫৫ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়। অনাবৃষ্টির কারণে চাষাবাদ বিলম্বিত হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে বৃষ্টিপাত হলে আমন চাষে তেমন বিরূপ প্রভাব পড়বে না। পানির অভাবে প্রায় ২০ ভাগ জমির আমন চাষ বাধাগ্রস্ত হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

পানির অভাবে আমন চাষ করতে পারছেন না শরণখোলার কৃষকেরা

আপডেট টাইম : 06:04:20 pm, Sunday, 7 August 2022