Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে চিংড়ি ব্যবসায়ীর হামলায় ছাত্রলীগকর্মী আহতের অভিযোগ

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:22:08 pm, Monday, 15 August 2022
  • 120 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাট সদর উপজেলার ডেমা এলাকার চিংড়ি ব্যবসায়ী শেখ আজিজুল ইসলামের মারধরে নিয়ামুল খান (১৮) নামের এক ছাত্রলীগ কর্মী আহতের অভিযোগ উঠেছে। রবিবার (১৫) সন্ধ্যায় ডেমা এলাকার ব্রাক এনজিও অফিসের সামনে এই হামলার ঘটনা ঘটে বলে জানায় আহতের পরিবার। পরে আহত নিয়ামুল খানকে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করে তার স্বজনরা।আহত নিয়ামুল খান ডেমা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য মোঃ মিজান খানের ছেলে এবং ডেমা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য। হামলাকারী শেখ আজিজুল ইসলাম ডেমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেনের ছেলে।
নিয়ামুল খানের বাবা ইউপি সদস্য মোঃ মিজান খান বলেন, ১৫ আগস্টের জন্য টাকা নিয়ে এসে পিসি ডেমা এলাকার ব্রাক অফিসের সামনে দাড়িয়ে ছিল আমার ছেলে নিয়ামুল খান। হঠাৎ করে ডেমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেনের ছেলে শেখ আজিজুল ইসলাম আমার ছেলের উপর হামলা করে। আজিজুলের কিলঘুষি মারে এবং লোহার চেয়ার পিটুনিতে আমার ছেলে গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় আমার ছেলেকে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করি। আমি এই ন্যাক্কার জনক হামলার কঠিন বিচার চাই। এদিকে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ডেমা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক খান খালিদ।
মারধরের ঘটনা অস্বীকার করে চিংড়ি ব্যবসায়ী শেখ আজিজুল ইসলাম বলেন, নিয়ামুল খান একটি বখাটে ছেলে। বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে এলাকায় ভীতির সৃষ্টি করে। সন্ধ্যায় বারাকপুর থেকে মাছ বিক্রি করে মোটরসাইকেলযোগে আসার পথে নিয়ামুল খান আমাকে মোটরসাইকেল দিয়ে চাপ দেয়। যার ফলে আমি প্রায় পরে যাচ্ছিলাম। চাপ দেওয়ার কারণ জানতে চাইলে নিয়ামুল খানের সাথে আমার বাক বিতন্ডা হয় এবং স্থানীয়রা আমাদের থামিয়ে দেয়। যার কারণে কোন মারামারি বা হাতাহাতির ঘটনা ঘটেনি। তর্কবিতর্কের পরে নিয়ামুল নিজে মোটরসাইকেল চালিয়ে বাগেরহাটে গেছে। ডেমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন বলেন, তর্কবিতর্কের সময় আমি ঘটনাস্থলে ছিলাম না। প্রতক্ষদর্শীদের কাছে জেনেছি আমার ছেলে শুধু বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণ জানতে চেয়েছে নিয়ামুল খানের কাছে, এর থেকে বেশিকিছু হয়নি। আমি রাজনৈতিকভাবে বিতর্কিত করার জন্য এই মারধরের নাটক করছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিন্তু এখনও কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে চিংড়ি ব্যবসায়ীর হামলায় ছাত্রলীগকর্মী আহতের অভিযোগ

আপডেট টাইম : 06:22:08 pm, Monday, 15 August 2022