Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

রেস্টুরেন্টে অভিযান, আপত্তিকর অবস্থায় প্রেমিক-প্রেমিকা আটক

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:18:28 pm, Tuesday, 23 August 2022
  • 141 বার

বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটের শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজারের কতিথ এএফসি নামের মিনি চাইনিজ রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে এ অভিযানকালে ওই রেস্টুরেন্ট এ স্কুল-মাদরাসা পড়ুয়া তিন জোড়া প্রেমিক-প্রেমিকাকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়। এ ঘটনায় ‘এএফসি’ মিনি চাইনিজের মালিক মীর আজাদ রানাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করাসহ চাইনিজ রেস্টুরেন্টের সকল পর্দার কাপড় জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-ই আলম সিদ্দিকী এ বিষয়ে সাংবাদিকদের বলেন, দীর্ঘ দিনের অসামাজিক কার্যকলাপের অভিযোগের পরিপ্রেক্ষিতে এএফসি নামে ওই মিনি চাইনিজ রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। সেখানে গিয়ে পর্দার আড়ালে আলাদা আলাদা কক্ষে স্কুল-মাদরাসায় পড়ুয়া ছয়জন ছেলে-মেয়েকে পাই। তাদের অবস্থা দেখে আপত্তিকর মনে হয়েছে। তাৎক্ষণিক ওই ছয়জনের অভিভাবক ও শিক্ষকদের ডেকে তাদের হাতে তুলে দেয়া হয়। মিনি চাইনিজটিতে মারাত্মক অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদউত্তীর্ণ খাবার পাওয়া গেছে। ভোক্তা অধিকার আইনে চাইনিজটির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয় তিনি তার কর্মকাণ্ডের জন্য ভুল স্বীকার করেছেন বলে ইউএনও জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

রেস্টুরেন্টে অভিযান, আপত্তিকর অবস্থায় প্রেমিক-প্রেমিকা আটক

আপডেট টাইম : 07:18:28 pm, Tuesday, 23 August 2022