Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:40:56 pm, Saturday, 27 August 2022
  • 134 বার

বাগেরহাট প্রতিনিধি:২০০৪ সালের ২১ শে আগষ্ট আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলার প্রতিবাদে এবং এর মদতদাতাদের বিচার কার্যকর করার দাবীতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার (২৭ আগেষ্ট) দুপুরে বাগেরহাট খানজাহান আলী মাজার গেটের সামনে সদর উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আক্তারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড ভূঁইয়া হেমায়েত উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান,সরদার ফখরুল আলম সাহেব,সরদার সেলিম আহমেদ,সরদার মনোয়ার হোসেন টগর, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু,শ্রমিকলীগের সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক,  আওয়ামী লীগ নেতা এম এ মতিন, শেখ সেলিম আজাদ,বেগ এমদাদুল হক বাচ্চু, শেখ শমসের আলীসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সংখ্যক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ২০০৪ সালের ২১ শে আগস্ট বিএনপি জামায়াতের গ্রেনেড হামলার মূল উদ্দোশ্যেই ছিল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যা করা। কিন্তু ভাগ্যের জোরে প্রধানমন্ত্রীর জীবন রক্ষা পেলেও অনেক নেতাকর্মী ঐ দিন আহত ও শহীদ হয়েছেন। বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্থ করতে বিএনপি ও জামায়াত দেশে ও দেশের বাইরে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিন্তু সকল ষড়যন্ত্র উপেক্ষা করে দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তারা বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করবার আহবান জাননো হয়। পাশাপাশি দেশে যাতে আর কখনো ২১ আগস্টের মতো এ ধরনের কলঙ্গিত অধ্যায় না ঘটে সে জন্য সবাইকে সজাগ থাকার আহবান জানান বক্তারা।
সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল সমাবেশ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবার সমাবেশ স্থলে এসে শেষ হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আপডেট টাইম : 06:40:56 pm, Saturday, 27 August 2022