বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে সন্ত্রাসী হামলায় তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে রামপাল উপজেলার মল্লিকেরবের ইউনিয়নের বড় সন্নাসী বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে সুমন হাওলাদার (৩৫) নামের এক মৎস্য ব্যবসায়ীকে গুরুত্বর আহত অবস্থায় ঢাকা শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। অপর আহতরা হলেন, মজনু হাওলাদার (৪৫) ও মনি হাওলাদার (৪০) তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা সবাই মল্লিকেরবের ইউনিয়নের সন্নাসী গ্রামের বাসিন্দা। এদিকে এ হামলার ঘটনায় সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বুধবার বিকেলে বড়সন্নাসী বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এলাকার শত শত মানুষ অংশ গ্রহণ করে। তারা হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন।
আহত মজনু হাওলাদার বলেন, রাতে বড়সন্নাসী বাজার থেকে মোটরসাইকেল যোগে আমি, আমার ভাইপো সুমন হাওলাদার ও মনি হাওলাদার আমাদের মৎস্য ঘেরে যাচ্ছিলাম। বাজার থেকে কিছুদূর সামনে এগোলেই পূর্ব থেকে ওৎপেতে থাকা একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী সিরাজুল ইসলাম, জাহিদুল হাওলাদার, পলক রাড়ী, গাউস হাওলাদারসহ ২০-৩০জন আমাদের উপর অতর্কিত হামলা করে। তাদের মারপিটের এক পর্যায়ে জীবন বাঁচাতে আমি ও মনি দৌড়ে পালিয়ে যাই। এসময় তারা সুমনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে ফেলে রেখে যায়। হামলাকারীরা আমার মোটরসাইকেলটিকে ভাংচুর করে। সুমনের অবস্থা খুবই আশঙ্কাজনক। জীবন-মৃত্যুর সন্ধিক্ষনে দিন কাটছে তার। আমরা এই ন্যাক্তার জনক হামলার বিচার চাই।
মল্লিকেরবের ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবিউল রাড়ী বলেন, রাতে যে হামলার ঘটনা ঘটেছে এর সাথে এলাকার চিহ্নিত মাদকসেবী ও মাদক ব্যবসায়ীরা জড়িত। কিছুদিন আগেও গাঁজা গাছসহ ধরা পরেছে হামলাকারীদের কেউ কেউ। এই সন্ত্রাসী বাহিনীর অত্যাচার নির্যাতনে গ্রামবাসি অতিষ্ট হয়ে উঠেছে। আমরা এলাকাবাসি ওই সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবী জানাচ্ছি।
মল্লিকেরবের ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল তালুকদার বলেন, সুমন খুবই শান্ত একটি ছেলে। তার উপরে এলাকার চিহ্নিত মাদকসেবী ও সন্ত্রাসীরা হামলা করেছে। অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
মল্লিকেরবের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সজিব হোসেন তালুকদার বলেন, মৎস্য ঘের নিয়ে এলাকার বিএনপির লোকদের সাথে সুমন ও মজনুদের বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই এই হামলার ঘটনা ঘটেছে। হামলকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানাচ্ছি।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সামসুদ্দীন বলেন, একটি মারধরের অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Dhaka
,
Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে সন্ত্রাসী হামলায় আহত ৩, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
-
Md.Liton - আপডেট টাইম : 11:11:06 pm, Wednesday, 31 August 2022
- 162 বার
জনপ্রিয় সংবাদ












