Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাসভাড়া কমল ৫ পয়সা কিলোমিটারে

  • Md.Liton
  • আপডেট টাইম : 11:44:45 pm, Wednesday, 31 August 2022
  • 99 বার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:ডিজেল চালিত বাস ও মিনি বাসে প্রতি কিলোমিটারে পাঁচ পয়সা করে ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামীকাল বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। জ্বালানি তেলের দাম পাঁচ টাকা করে কমার কারণে নতুন করে ভাড়া সমন্বয়ের এ সিদ্ধান্ত হয়েছে। জ্বালানি তেলের দাম কমায়  বুধবার বিকেলে বাসভাড়া পুনর্নির্ধারণে বিআরটিএ সদর দপ্তরে বৈঠকে বসে পরিবহন মালিকপক্ষ, সংগঠনের নেতা ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বিআরটিএ’র নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সারা দেশে কিলোমিটার প্রতি বাসভাড়া কমেছে পাঁচ পয়সা। দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের জন্য যাত্রীপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ টাকা ১৫ পয়সা। আর মহানগরে প্রতি কিলোমিটারের জন্য যাত্রীপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ টাকা ৪৫ পয়সা। এ ছাড়া বাসে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা আর মিনিবাসে ৮ টাকা।

বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, বিআরটিএর পরিচালক (প্রশাসন) মো. আজিজুল ইসলাম, পরিচালক (অপারেশন) মো. লোকমান হোসেন মোল্লা, পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহসহ বিভিন্ন পরিবহনের মালিক, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে, ৫ আগস্ট রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। তখন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে বাসমালিকদের দাবির মুখে বাসভাড়া বাড়ায় বিআরটিএ। তবে ২৯ আগস্ট ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম লিটারে পাঁচ টাকা করে কমানো হয়। দাম কমানোর পরিপ্রেক্ষিতে বাসভাড়া পুনর্নির্ধারণে বিআরটিএ এ নতুন সিদ্ধান্ত নিয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাসভাড়া কমল ৫ পয়সা কিলোমিটারে

আপডেট টাইম : 11:44:45 pm, Wednesday, 31 August 2022