Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে গলায় ফাঁস লাগানো তরুণীর মরদেহ উদ্ধার, কথিত স্বামী গ্রেফতার

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:05:52 pm, Sunday, 4 September 2022
  • 107 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের মোংলায় ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হওয়া বর্নালীর (১৮) লাশের ময়নাতদন্ত রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে ঝুলন্ত অবস্থায় ভাড়া বাসার একটি কক্ষ থেকে বর্নালীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মোংলা পোর্ট পৌর শহরের ছত্তার লেন এলাকার জনৈক মোস্তাফিজুর রহমানের বাড়ির একটি কক্ষে ভাড়ায় ছিলো বর্নালী ও তার কতিথ স্বামী মহসীন খান (২৬)। এ ঘটনায় বর্নালীর পরিবারের দাবি তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এ অভিযোগে স্বামী মহসিনকে গ্রেফতার করেছে পুলিশ।

মোংলা থানা পুলিশ ও নিহতের পরিবার জানায়, মোংলা পোর্ট পৌর শহরের শ্রমিককল্যাণ সড়কের বাসিন্দা বাবুল হোসেনের ছোট মেয়ে বর্নালীকে (১৮) ৪ মাস আগে জোরপূর্বক কতিথ বিয়ে করে পার্শ্ববর্তী মাদরাসা রোডের বাসিন্দা এনামুল খাঁনের ছেলে মহসিন খান। তারা দুইজনেই শহরের ছত্তার লেন এলাকার মোস্তাফিজুর রহমানের বাড়িতে একটি কক্ষ ভাড়া নিয়ে গোঁপনে বসবাস করতো। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্নালীকে বিয়ে করার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি মহসিন খান।

অভিযোগ উঠেছে, পিতা-মাতার অমতে বিয়ের ৪ মাসের মাথায় শনিবার সকালে দুই জনের মধ্যে পারিবারিক সমস্যা নিয়ে বাক-বিতণ্ডা হলে স্বামী মহসিন স্ত্রী বর্নালীকে মেরে ঘরে আটকে রেখে বাহির থেকে দরজা বন্ধ করে চলে যায়। পরে কৌশলে মহসিন তার স্ত্রীর মোবাইল ফোন আনার জন্য শ্যালক জুবায়ের হোসেন মারুফ (১৪) কে ওই ঘরে পাঠায় মহসিন। পরে দরজা খুলে বর্নালীর লাশ ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে। নিহত বর্নালীর ছোট বোন ও মা গোলজান বিবির বলেন সস্প্রতি বর্নালী ও মহসিনের একসাথের একটি ছবি ফেসবুকে পোস্ট করে বর্নালী। ওই সময় থেকেই এ নিয়ে মহসিনের আগের স্ত্রীর সাথে মহসিনের ঝগড়া হয়। সেই রাগে মহসিন শনিবার বর্নালীকে বেধড়ক মারধর করে ঘরের দরজা আটকে রেখে অন্যত্র চলে যায় মহসিন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মনিরুল ইসলাম জানান, এ ঘটনার খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার ‘মোংলা সার্কেল’ আসিফ ইকবাল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মহসিনকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে বর্নালীকে বিয়ে করার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি মহসিন। বর্নালীর লাশের আঘাতের কোনো চিহ্ন না থাকায় ঘটনাস্থল থেকে প্রথম পর্যায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে পুলিশ মহসিনকে গ্রেফতার করেছে। আর বর্নালীর লাশের ময়নাতদন্তের জন্য রবিবার সকালে বাগেরহাট সদর হাসপাতালর মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আইনগত সকল ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে গলায় ফাঁস লাগানো তরুণীর মরদেহ উদ্ধার, কথিত স্বামী গ্রেফতার

আপডেট টাইম : 06:05:52 pm, Sunday, 4 September 2022