Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

জাতীয় বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে বেলায়েত হোসেন ডিগ্রি কলেজ জেলার শ্রেষ্ঠ

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:02:35 pm, Thursday, 8 September 2022
  • 150 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত স্নাতক পাঠদানকারী কলেজ র‌্যাংকিংয়ে বেলায়েত হোসেন ডিগ্রি কলেজ বাগেরহাট জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। জাতীয় পর্যায়ে এই কলেজটিকে ৮৩তম শ্রেষ্ঠ কলেজ হিসেবে নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ব বিদ্যালয়ের গনসংযোগ দপ্তরের পরিচালক মোঃ আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত স্নাতক (সম্মান) পাঠদানকারী ৮৮১টিকলেজকে অনলাইনে তথ্য প্রেরণের জন্য ২০১৯ সালের ৩ মার্চ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কলে গুলোর প্রেরিত তথ্যের ভিত্তিতে ১২৫টি কলেজ প্রাথমিকভাবে নির্বাচিত হয়। এর মধ্যে বাগেরহাট সদর উপজেলার বেলায়েত হোসেন ডিগ্র্রি কলেজ সারাদেশে ৮৩তম এবং জেলায় প্রথম অবস্থানে রয়েছে।
বেলায়েত হোসেন ডিগ্র্রি কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ সুবিধা প্রদান ও আন্তরিকতার মধ্যদিয়ে পাঠদানের চেষ্টা করি। জাতীয় বিশ্ব বিদ্যালয়সহ আমাদের উর্দ্ধোতন কর্তৃপক্ষের সকল নির্দেশনা যথাযথ মান্য করার জন্য আমরা চেষ্টা করি। পাঠদানের ক্ষেত্রে শিক্ষকরা সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই র্যাং কিং আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের মনোবল আরও বৃদ্ধি করবে। এর মাধ্যমে কলেজের পরিবেশ ও শিক্ষার মান উন্নত হবে বলে আশা করেন তিনি।
বেলায়েত হোসেন ডিগ্র্রি কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি খান রেজাউল ইসলাম বলেন, আমরা চেষ্টা করেছি কলেজের পাঠদানসহ সব ক্ষেত্রকে গতিশীল ও শৃঙ্খলার মধ্যে আনতে। শিক্ষক, শিক্ষার্থী ও ব্যবস্থাপনা কমিটির সকলের আন্তরিকতায় কলেজটি জেলায় শ্রেষ্ঠ কলেজ হিসেবে নির্বাচিত হয়েছে। এজন্য আমরা সবাই আনন্দিত। আশাকরি আমাদের কলেজ ভবিষ্যতে আরও ভাল করবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

জাতীয় বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে বেলায়েত হোসেন ডিগ্রি কলেজ জেলার শ্রেষ্ঠ

আপডেট টাইম : 06:02:35 pm, Thursday, 8 September 2022