নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:
বাগেরহাটে ৬৪০টি মন্দিরে সনানত ধর্মীয় সব থেকে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা উদযাপিত হবে। পূজা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি চলছে জেলায়। আয়োজক ও কারিগররা শেষ সময়ের কাজ গুছিয়ে নিচ্ছেন। নিরাপদ ও ঝামেলাহীন উৎসব আয়োজনে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ লক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশ মতবিনিময় সভা করেছে। রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপার কে এম আরিফুল হকের সভাপতিত্বে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায়, অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আসাদুজ্জামান, অতিঃ পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ রাসেলুর রহমান, অতিঃ পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ মাহমুদ হাসান, অতিঃ পুলিশ সুপার (মোরেলগঞ্জ সার্কেল) মোঃ আল মামুন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) মোঃ আসিফ ইকবাল, জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান এস এম আশরাফুল আলম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায়, সাধারণ সম্পাদক অবনীশ চক্রবর্তী সোনা, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐকয় পরিষদের আধারণ সম্পাদক এড মিলন কুমার ব্যানার্জীসহ বিভিন্ন উপজেলার ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।
এসময় ধর্মীয় নেতারা পূজার সার্বিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। পুলিশের পক্ষ থেকে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থার কথা উল্লেখ করা হয়।
Dhaka
,
Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে ৬৪০ মন্দিরে দূর্গাপূজা, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী
-
Md.Liton - আপডেট টাইম : 06:47:18 pm, Monday, 19 September 2022
- 109 বার
জনপ্রিয় সংবাদ












