বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে বঙ্গবন্ধু জেলা প্রথম বিভাগ ফুডবল লীগের ফাইনাল খেলায় উন্মোচন ক্লাব ও আবাহনী ক্রীড়াচক্র যৌথ চ্যম্পিয়ন হয়েছে। বাগেরহাট জেলা ফুডবল এসোসিয়েশনের আয়োজনে শনিবার (১লা অক্টোবর) বিকালে শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময়ের মধ্যে ইয়ং উন্মোচন ক্লাব ও আবাহনী ক্রীড়াক্রের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। বাগেরহাট জেলা ফুডবল এসোসিয়েশনের সভাপতি ও পৌর মেয়র খান হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সময় জেলা পুলিশ সুপার কে এম আরিফুল হক পিপিএম, কেন্দ্রীয় ফুডবল ফেডারেশনের নির্বাহী সদস্য মোঃ জাকির হোসেন চৌধুরী, বাগেরহাট -১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের একান্ত সহকারী শেখ ফিরোজুল ইসলামসহ অমিত রায়, হায়দার আরী বাবু , এ্যাড স্বপন দেবনাথ, মীর ফজলে সাঈদ ডাবলু,মীর জয়েসি আশরাফি জেমসসহ বাগেরহাট জেলা ফুডবল এসোসিয়েশনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু জেলা প্রথম বিভাগ ফুডবল লীগ-২০২২ টুনামেন্ট এ দুটি গ্রæপে মোট ১০ টি দল অংশগ্রহন করে। গত ০৩ সেপ্টেম্বর টুনামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। খেলা শেষে উন্মোচন ক্লাব ও আবাহনী ক্রীড়াচক্রের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
Dhaka
,
Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বঙ্গবন্ধু জেলা প্রথম বিভাগ ফুডবল লীগ-২০২২ উন্মোচন ক্লাব ও আবাহনী ক্রীড়াচক্র যৌথ চ্যম্পিয়ন
-
Md.Liton - আপডেট টাইম : 11:35:44 pm, Saturday, 1 October 2022
- 120 বার
জনপ্রিয় সংবাদ












