Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে দুর্বৃত্তের গুলিতে আহত ব্যবসায়ীর মৃত্যু, আটক ১

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:21:53 pm, Monday, 17 October 2022
  • 123 বার

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে শ্বশুর বাড়িতে অবস্থানকালে দুবৃর্ত্তের গুলিতে আহত জাহিদ মীর (৩৫) অবশেষে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে মারা গেছেন। ফকিরহাট মডেল থানার ওসি মুহা. আলীমুজ্জামান দুপুরে জাহিদ মীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গত শুক্রবার জুমা নামাজবাদ বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামের সরোয়ার হোসেনের বাড়ির সামনের রাস্তার উপরে জাহিদ মীরকে পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি করে মোটরসাইকেলযোগে পালিয়ে যায় সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ জাহিদকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়া হয়।

নিহত জাহিদ মীর খুলনা মহানগরের বয়রা এলাকার আবুল হোসেন মীরের ছেলে। বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা গ্রামের শহীদ মোল্লার মেয়েকে বিয়ে করে সে শ্বশুর বাড়িতে বসবাস করার পাশাপাশি মাছের ঘের ব্যবসা করতো। জাহিদ মীরকে গুলি করার ঘটনায় শনিবার তার স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামী করেন একটি মামলা করেন।

ওসি মুহা. আলীমুজ্জমান বলেন, জাহিদ মীরকে গুলি করার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার কারণ উৎঘাটনের চেষ্টা করা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে দুর্বৃত্তের গুলিতে আহত ব্যবসায়ীর মৃত্যু, আটক ১

আপডেট টাইম : 06:21:53 pm, Monday, 17 October 2022