Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

রোদেই মেলে ভিটামিন

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:03:20 pm, Monday, 14 November 2022
  • 103 বার

আমার ডেক্স:বর্তমান গবেষণায় একটি কথা খুব প্রচলিত তা হলো, ভিটামিন ‘ডি’ শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর অন্যতম উপাদান। শরীরে প্রয়োজনীয় ভিটামিনের মধ্যে অন্যতম হলো ভিটামিন ‘ডি’। বর্তমান সময়ে প্রমাণিত যে নানা শারীরিক সমস্যার পেছনে মুখ্য ভূমিকা পালন করে যাচ্ছে শরীরে এ ভিটামিনের ঘাটতি বা অপ্রতুলতা। ছোটবেলায় নিশ্চয়ই বইয়ে পড়েছেন, ভিটামিন ‘ডি’ শরীরে হাড় ও দাঁতের গঠনের জন্য খুবই দরকারি। এ ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হওয়ার পাশাপাশি বড়দের অস্টিওপোরোসিস বা হাড় পাতলা হওয়ার ঝুঁকি বাড়ায়। এই গুরুত্বপূর্ণ ভিটামিনের উৎস রোদ। প্রতিদিন নির্দিষ্ট সময় রোদে থাকলে এ ভিটামিনের অভাব দূর করা যায়।

ভিটামিন ডির কাজ
রক্তের চাপ বা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে ভিটামিন ডি। এটি হার্টের ইলেকট্রিক্যাল অ্যাকটিভিটি নিয়মিত রাখে। হাড়-মাংস-জয়েন্টের সুস্থতা নিশ্চিত করে এবং ত্বকের ক্যানসার, কোলন ক্যানসার, ব্রেস্ট ক্যানসার, কিডনির ক্যানসারের প্রবণতা কমায় এ ভিটামিন। এ ছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণ, অ্যাজমা বা শ্বাসকষ্ট কমানো প্রভৃতি ভিটামিন ‘ডি’র গুরুত্বপূর্ণ কাজ। ফলে শরীরে ভিটামিন ‘ডি’র মাত্রা ঠিক রাখা অত্যন্ত জরুরি।
আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ভিটামিন ডি ঘাটতিজনিত স্বাস্থ্য সমস্যা

হাড় ক্ষয় হওয়ার প্রবণতা বেড়ে যাওয়া।
পেশিতে যন্ত্রণা বা ব্যথা হওয়া।
ক্লান্তিবোধ।
মানসিক অবসাদ।
সারাক্ষণ অসুস্থতা বোধ হওয়া।
প্রচুর চুল পড়া।
ঘা শুকাতে অনেক বেশি সময় লাগা।
ওজন না কমা।

ঘাটতি পূরণে করণীয়
প্রতিদিন দুপুর ১২টা থেকে বেলা ৩টার মধ্যে অন্তত ১৫-৩০ মিনিট অবশ্যই রোদে থাকা বা রোদের তাপ শরীরে লাগানো নিশ্চিত করুন। যতটা সম্ভব স্বল্প কাপড় পরিধান করে এবং সানস্ক্রিন না মেখে রোদে দাঁড়িয়ে থাকুন। যাতে সূর্যের আলোক রশ্মি সরাসরি শরীরের ত্বকে বা চামড়ায় পড়ে। সূর্যের আলো শরীরে ভিটামিন ‘ডি’ তৈরি করে এবং এই ভিটামিন শরীরে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সাহায্য করে।

সামুদ্রিক মাছ খেতে হবে। সামুদ্রিক তৈলাক্ত মাছ থেকে প্রতিদিনের ভিটামিন ‘ডি’র চাহিদা পূরণ করা যায়। এ ছাড়া চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্ট হিসেবেও খেতে পারেন শরীরে মাত্রাতিরিক্ত ভিটামিন ‘ডি’ ঘাটতির সময়।

শায়লা শারমিন, সিনিয়র নিউট্রিশনিস্ট, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল, ঢাকা

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

রোদেই মেলে ভিটামিন

আপডেট টাইম : 06:03:20 pm, Monday, 14 November 2022