Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

যশোরে প্রধানমন্ত্রীর জনসভা প্রমাণ করবে জনগণ কাদের সাথে আছে : শেখ হেলাল

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:08:03 pm, Friday, 18 November 2022
  • 107 বার

চিতলমারী প্রতিনিধি:শেখ হাসিনা গণতন্ত্রকে বিশ্বাস করে। বিশ্বাস করে বলেই বিএনপি জনসভা করতে পারছে। ২৪ তারিখ যশোরে প্রধানমন্ত্রীর জনসভা প্রমাণ করবে জনগণ কাদের সাথে আছে। চিতলমারী আমার প্রিয় এলাকা। আপনারা দোয়া করবেন। আমি বাকি জীবন আপনাদের পাশে থাকব।’ কথাগুলো বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন। শুক্রবার (১৮ নভেম্বর) বিকেল ৪ টায় বাগেরহাটের চিতলমারী শেরে বাংলা কলেজ মাঠে শেখ হেলাল উদ্দীন ফুটবল টুর্ণামেন্টর উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা লাখ লাখ আশ্রয়হীন মানুষের নিরাপদ ঘরের ব্যবস্থা করেছেন। বীর মুক্তিযোদ্ধাদের ঘর করে দিচ্ছেন। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ হেলাল উদ্দীনের সহধর্মীনি রূপা চৌধুরী ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। খেলা উদ্বোধন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকু, জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান, পুলিশ সুপার কে এম আরিফুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভূইয়া হেমায়েত উদ্দিন, চিতলমারী উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল, বাগেরহাট পৌরসভা মেয়র খান হাবিবুর রহমান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য জাকির হোসেন চৌধুরী।

খেলায় সভাপত্বি করেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান।

ফাইনাল খেলায় চিতলমারী ইউনিয়ন একাদশকে হারিয়ে ৪-৩ গোলে কলাতলা ইউনিয়ন একাদশ জয়লাভ করে। খেলায় চ্যাম্পিয়ান দল কলাতলা ইউনিয়ন একাদশকে একটি এফজেডএস, ভি-২ মোটরসাইকেল ও রানার্সআপ দল চিতলমারী ইউনিয়ন একাদশকে পালসার মোটরসাইকেল পুরস্কার দেওয়া হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

যশোরে প্রধানমন্ত্রীর জনসভা প্রমাণ করবে জনগণ কাদের সাথে আছে : শেখ হেলাল

আপডেট টাইম : 05:08:03 pm, Friday, 18 November 2022