Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে ২২ বছর পরে বেরিবাঁধ সংস্কার কাজ শুরু

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:09:12 pm, Monday, 21 November 2022
  • 120 বার

স্টাফ রিপোটার,বাগেরহাট:দীর্ঘ ২২ বছর পরে বাগেরহাটের ভাতছালা থেকে মুনিগঞ্জ পর্যন্ত বেরিবাঁধের সংস্কার কাজ শুরু হয়েছে। সোমবার (২১ নভেম্বর) সকালে সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ভাতছালা এলাকা থেকে এই সংস্কার কাজের উদ্বোধন করেন পানি উন্নয়ন বোর্ড বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুম বিল্লাহ। এসময়, পানি উন্নয়ন বোর্ড বাগেরহাটের উপ-বিভাগীয় প্রকৌশলী কুমার সস্তিক, বেমরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন টগরসহ গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
নাজিরপুর উপ প্রকল্পের অধীনে ৯০ লাখ টাকা ব্যয়ে ভাতছালা থেকে মুনিগঞ্জ পর্যন্ত তিন কিলোমিটার বাঁধ সংস্কার করা হবে। দীর্ঘদিন পরে সংস্কার কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
চরগ্রাম এলাকার ব্যবসায়ী খোকন শেখ বলেন, দীর্ঘ ২২ বছর ধরে নদীর জোয়ার ভাটার উপর নির্ভর করে আমাদের জীবন-যাপন করতে হত। জোয়ারের পানিতে প্লাবিত হত আমাদের বাড়িঘর। অনেক সময় কৃষি ক্ষেত এবং গবাদী পশুও ক্ষতিগ্রস্থ হত আমাদের। বাঁধ নির্মান হলে অনাকাঙ্খিত পানির হাত থেকে রক্ষা পাব আমরা।
মারুফ হোসেন বলেন, বাঁধ না থাকায় যখন তখন লবন পানি উঠে আমাদের ফসল নষ্ট হয়ে যেত। ঘের ও পুকুরের মাছ ভেসে যেত। এই বাঁধ হলে বর্ষা মৌসুম ও ভরা জোয়ারের পানি থেকে আমরা রক্ষা পাব। এই এলাকার মানুষ স্বাভাবিক জীবন-যাপন করতে পারবে।
পানি উন্নয়ন বোর্ড বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুম বিল্লাহ বলেন, জলবায়ু পরিবর্তনের সাথে তাল মিলিয়ে পানির উচ্চতা নির্ধারণ করে এই বাঁধ নির্মান করা হচ্ছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে বাঁধ নির্মান কাজ সম্পন্ন করা হবে। এই বাঁধের ফলে বেমরতা ও গোটাপাড়া ইউনিয়নের ৪টি গ্রামের মানুষের দীর্ঘ দিনের দূর্ভোগ লাঘব হবে বলে দাবি করেন তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে ২২ বছর পরে বেরিবাঁধ সংস্কার কাজ শুরু

আপডেট টাইম : 05:09:12 pm, Monday, 21 November 2022