Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

কুমিল্লায় বিএনপির সমাবেশ উপলক্ষে জবাই হচ্ছে অর্ধশতাধিক গরু

  • Md.Liton
  • আপডেট টাইম : 11:44:43 pm, Friday, 25 November 2022
  • 107 বার

কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠেয় বিএনপির বিভাগীয় সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মী ও সমর্থকদের আপ্যায়নে ৫০টিরও বেশি গরু জবাই করা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।সমাবেশের আগেই সমাবেশস্থল নেতাকর্মীর ঢল। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে কুমিল্লা টাউন হল মাঠের সমাবেশস্থল পরিদর্শনে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ বলেন, আগেভাগেই সম্মেলনে চলে আসা নেতাকর্মীদের আপ্যায়ন করতে শহরের প্রবেশ পথগুলোতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। টমসনব্রিজ এলাকায় মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, শহরের পূর্বাঞ্চলে ১৩নং ওয়ার্ড কাউন্সিলর রাজিব এবং পশ্চিমাঞ্চলে শাসনাগাছা এলাকায় যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক আপ্যায়নের ব্যবস্থা করছেন। ৫০টিরও বেশি গরু জবাই করা হবে বলে জানান তিনি।

মহানগর বিএনপি নেতা কাউসার জামান বাপ্পী বলেন, আপ্যায়নের জন্য আমাদের আলাদা টিম করে রাখা হয়েছে। মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, সাবেক আহবায়ক আমিরুজ্জামান আমির, যুবদলের সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ নেতারা সমন্বয় করছেন। সমাবেশে আসা নেতাকর্মীদের খাওয়া-দাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না।

উদবাতুল বারী আবু বলেন, গণসমাবেশে যোগ দেওয়ার জন্য চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়াসহ দূর-দূরান্ত থেকে নেতাকর্মীরা আসবেন। তাদের আপ্যায়নের জন্য মহানগর বিএনপির উদ্যোগে নগরীর প্রত্যেকটি প্রবেশমুখে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে স্বেচ্ছাসেবকদের নিযুক্ত করা হয়েছে। সমাবেশে আসা নেতা-কর্মীদের আপ্যায়নে যেন সমস্যা না হয়, সেজন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

কুমিল্লায় বিএনপির সমাবেশ উপলক্ষে জবাই হচ্ছে অর্ধশতাধিক গরু

আপডেট টাইম : 11:44:43 pm, Friday, 25 November 2022