Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

৬৫ কেজি ওজনের মান কচু !

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:27:50 pm, Saturday, 26 November 2022
  • 163 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটের ফকিরহাটে তিনদিন ব্যাপি ক্লাইমেট ও স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফকিরহাটের আয়োজনে আট্টাকি স্কুল মাঠে অনুষ্ঠিত মেলায় বিভিন্ন স্মার্ট কৃষি প্রযুক্তি প্রদর্শণ করা হয়েছে। প্রযুক্তির সাথে বিভিন্ন চাষাবাদের মডেলও উপস্থাপন করেছে কৃষি বিভাগ। মেলার স্টলগুলোতে রয়েছে বিভিন্ন বারমাসি ও উচ্চ ফলনশীল সবজি এবং ফল। এই মেলার আকর্ষনের কেন্দ্রবিন্দু ছিল কৃষক অরুপ ঘোষের ৬৫ কেজি ওজনের মান কচু। প্রায় ৮ ফুট লম্বা এই কচুটি বেশ মোটাও। ৬০-৬৫ কেজি ওজনের আরও অনেক কচু রয়েছে অরুপের পান বরাজের পাশে। এত বড় কচু দেখে অবাক হয়েছেন অনেকে।

মান কচু চাষ করা ফকিরহাট উপজেলার মৌভোগ এলাকার কৃষক অরুপ ঘোষ বলেন, কৃষি কর্মকর্তাদের পরামর্শে বরাজের পাশে ছাই ও গোবর সার দিয়ে কচু লাগিয়েছিলাম। ১০ কাটা জমির বরাজের পাশে বর্তমানে ১৩০টি কচু লাগিয়েছিলাম। বর্তমানে ১০ কেজি থেকে শুরু করে বরাজের পাশে ৬৫ কেজি ওজনের কচু রয়েছে। বাজারে কচুর দাম ও চাহিদা দুটোই ভাল। ৫০ থেকে ৬০ টাকা করে আমরা কেজি বিক্রি করতে পারি। মাত্র দুই বছরেই এই কচুটির ওজন ৬৫ কেজি হয়েছে।

এদিকে অরুপের কচু ছাড়াও ফুলকপি, বাঁধাকপিসহ বিভিন্ন সবজি দিয়ে মঞ্চের সম্মুখভাগে তৈরি বৃত্তের সাথে ছবি তোলার জন্য ভীড় জমিয়েছিলেন মেলায় আগতরা। নানা রকম সবজি দিয়ে তৈরি এই গোলাকার বৃত্তে আলাদা সৌন্দর্য্য এনেছে মেলায়। মাঝ খানে একটি ফুলকপি, তার চারপাশে টকটকে লাল পাকা টমেটো, তার পরে সবুজ লেবু, তারপরে আবারও টমেটো, টমেটোর পরে ওলকপি, তারপরে বেগুন, তারপরে ফুলকপি, ফুলকপির পরে বাঁধাকপি আবার ফুলকপি দিয়ে শেষ বৃত্ত। বৃত্তের শেষ ভাগে এক পাশে সাদা কাগজের উপর রঙ্গিন ধান দিয়ে লেখা হয়েছে স্মার্ট ফকিরহাট। যা ফকিরহাটবাসীকে আরও বেশি আকৃষ্ট করেছে। এই বৃত্তের সাথে ছবি তোলাও একটি অনুসঙ্গ ছিল মেলায় আগতদের।

ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত বলেন, স্মার্ট কৃষি প্রযুক্তিতে কৃষকদের উদ্বুদ্ধ করতে আমরা এই মেলার আয়োজন করা । মেলাকে আকৃষ্ট করতে আমরা সব ধরণের ব্যবস্থা গ্রহন করেছি। কৃষকদের তাৎক্ষনিকভাবে নিবন্ধনেরও ব্যবস্থা করেছি। এছাড়া যেসব সফল কৃষক রয়েছে তাদের উৎপাদিত বিভিন্ন ফসলের প্রদর্শনী রেখেছি আমরা। যাতে অন্য কৃষকরা উদ্বুদ্ধ হন এসব চাষাবাদে।

তিনি আরও বলেন, অরুপ ঘোষ একজন সফল কৃষক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ সে সাদরে গ্রহন করে। বরাজের পাশে যেসব কচু রয়েছে, তা অনেক বড়। অরুপের মত সবাই যদি বরাজ এবং সবজি ক্ষেতের পাশে সাথী ফসল করেন, তাহলে চাষীদের আয় বৃদ্ধিপাবে কয়েকগুন বলে দাবি করেন এই কর্মকর্তা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

৬৫ কেজি ওজনের মান কচু !

আপডেট টাইম : 06:27:50 pm, Saturday, 26 November 2022