Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

তিন সাংবাদিককে সম্মাননা দিলো মোংলা বন্দর কর্তৃপক্ষ

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:52:52 pm, Friday, 2 December 2022
  • 109 বার

মোংলা প্রতিনিধি:বছরজুড়ে সেরা রিপোর্টিংয়ের স্বীকৃতিস্বরূপ যমুনা টেলিভিশনের বাগেরহাট জেলা প্রতিনিধি ইয়ামিন আলী, অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের প্রতিনিধি আবুল হাসান, এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট ও দৈনিক বাংলার প্রতিনিধি আবু হোসাইন সুমনসহ তিন সাংবাদিককে সম্মাননা দিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে বন্দর দিবস অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়।

মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসার হাত থেকে সম্মাননা ক্রেস্ট নেন বাংলা ট্রিবিউন ও একুশে টিভির প্রতিনিধি আবুল হাসান, এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট ও দৈনিক বাংলার প্রতিনিধি আবু হোসাইন সুমন এবং যমুনা টেলিভিশনের বাগেরহাট জেলা প্রতিনিধি ইয়ামিন আলী।

আজ মোংলা বন্দরের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ বছরই বন্দর কর্তৃপক্ষ সেরা রিপোর্টিংয়ের কাজের মূল্যায়ন দিয়ে সম্মাননার আয়োজন করেছে। কর্তৃপক্ষের জুরি বোর্ড মোংলার তিন সাংবাদিকের সেরা রিপোর্টিংয়ের মূল্যায়ন করে নির্বাচিত করেন। বস্তুনিষ্ঠ, সাহসী ও নিরপেক্ষ সংবাদের প্রশংসা করে মোংলা কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মুসা সাংবাদিক আবুল হাসান ও আবু হোসাইন সুমনকে অভিনন্দন জানান।

এ সময় তিনি বলেন, ‌‘সাংবাদিকরা সমাজের আয়না, রাষ্ট্রের সম্পদ। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করলে সেসব সাংবাদিকের পাশে থাকবে বন্দর কর্তৃপক্ষ। পর্যায়ক্রমে এই নিয়ম চালু থাকবে।’

বন্দরের সেরা কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী, কর্মকর্তা ও কর্মচারীদেরও সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) শাহীনুর আলম, সদস্য (হারবার ও মেরিন) কমোডর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমানসহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

তিন সাংবাদিককে সম্মাননা দিলো মোংলা বন্দর কর্তৃপক্ষ

আপডেট টাইম : 06:52:52 pm, Friday, 2 December 2022