Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

রাজশাহীতে বিএনপির জনসভায় নেতাকর্মীদের ঢল

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:09:25 pm, Saturday, 3 December 2022
  • 97 বার

আমার ডেক্স:রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। কানায় কানায় পরিপূর্ণ হয়েছে ঐতিহাসিক মাদরাসা মাঠ। স্লোগানে স্লোগানে মুখর সমাবেশস্থল।শনিবার (০৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। এরপর রাজশাহী বিভাগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। দুপুর ২টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে যোগ দেবেন। এদিকে দুপুর না গড়াতেই জনসমুদ্রে পরিণত হয়েছে রাজশাহী মাদরাসা মাঠ, ঈদগাহ, পদ্মাপাড়সহ সড়কগুলো। শহরজুড়ে লাল-সবুজ পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে বিশাল বিশাল মিছিল নিয়ে মাঠে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। জাতীয় নির্বাচনের দাবি ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন।

এদিকে সমাবেশকে সামনে রেখে ১ ডিসেম্বর থেকে রাজশাহী বিভাগের আটটি জেলায় পরিবহন ধর্মঘট চলছে। এসব জেলা থেকে আসা নেতাকর্মীরা পথে পথে বাধার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করছেন তারা। বাস বন্ধ থাকায় ভেঙে ভেঙে বিকল্প উপায়ে রাজশাহীতে এসেছেন তারা। এমনকি বিভাগীয় সমাবেশের আগের দিন থেকে রাজশাহীতে পরিবহন ধর্মঘটের পাশাপাশি সিএনজি-অটোরিকশা ধর্মঘটেরও ডাক দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর, সিলেট, কুমিল্লার পর আজ (০৩ ডিসেম্বর) রাজশাহীতে গণসমাবেশ করছে বিএনপি। রাজশাহীর মাদরাসা মাঠে সমাবেশের আয়োজন সম্পূর্ণ হয়েছে। এটি বিএনপির নবম বিভাগীয় গণসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

রাজশাহীতে বিএনপির জনসভায় নেতাকর্মীদের ঢল

আপডেট টাইম : 06:09:25 pm, Saturday, 3 December 2022