Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে নসিমন উল্টে কিশোরের মৃত্যু

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:00:53 am, Sunday, 4 December 2022
  • 121 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে এবার নসিমন উল্টে আরাফাত শেখ (১৬) নামে একজন কিশোর নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।এ সময় আহত হয়েছেন আরো ১০ জন শ্রমিক। শুক্রবার বিকেলের দিকে উপজেলার কাহালপুর এলাকায় এ ঘটনা ঘটে।আহতদের মধ্যে- বাদল শেখ, রাকিব শেখ, মাসুম শেখসহ ১০ জনকে স্থানীয় হাসপাতালে ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আর নিহত আরাফাত শেখ মোল্লাহাট উপজেলার কুলিয়া গ্রামের ঠান্ডু শেখের ছেলে।

আহতরা জানান, মাসুম শেখের ঢালাই গাড়ি নসিমনে করে আমরা নির্মাণ কাজে যাচ্ছিলাম। নসিমন চলমান অবস্থায় স্থানীয় কাহালপুর এলাকায় মহাসড়কেই নসিমনের একসেল ভেঙ্গে উল্টে যায়। এতে সকলেই আমরা নসিমনের তলে পড়ে যাই। আহতদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এর মধ্যে আরাফাত শেখ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেহেদী হাসান শনিবার (৩ ডিসেম্বর) সকালে জানান, নসিমন গাড়ি মহাসড়কে চলাচল অবৈধ হওয়ায় দুঘর্টনার পর এরা রাস্তা থেকে নসিমন সরিয়ে ফেলে এবং নিজেরাই হাসপাতালে ভর্তি হয়েছে। মামলার ভয়ে এ ঘটনায় কেউ পুলিশের সাথে যোগাযোগ করছে না।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে নসিমন উল্টে কিশোরের মৃত্যু

আপডেট টাইম : 01:00:53 am, Sunday, 4 December 2022