নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটে চার উন্নয়ন প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির ২৫ মালিককে ক্ষতিপূরণ বাবদ ৫ কোটি ৮৫ লাখ ৭১ হাজার ৩৪২ টাকার চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার (০৬ ডিসেম্বর ) দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান ক্ষতিগ্রস্তদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. শাহিনুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. হাফিজ আল আসাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাব্বেরুল ইসলাম, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা রাশেদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এদিন শরণখোলা উপজেলার ৩৫/১ এ উপকূলীয় বেড়িবাঁধ, খানজাহান আলী বিমানবন্দর, খুলনা-মোংলা রেল লাইন, মোল্লাহাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর উন্নয়ন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত ২৫ জন মালিকের হাতে ৫ কোটি ৮৫ লাখ ৭১ হাজার ৩৪২ টাকার চেক দেওয়া হয়েছে। কোন প্রকার হয়রানী ছাড়াই জমি অধিগ্রহনের চেক পেয়ে খুশি ক্ষতিগ্রস্থরা।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. হাফিজ আল আসাদ বলেন, উ্ন্নয়ন প্রকল্পের জন্য জনগণ তাদের জমি সরকারকে দিয়েছ, আমরা তাদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দিয়েছি। ক্ষতিপূরণের টাকা পাইয়ে দেওয়ার জন্য যদি কোনো ব্যক্তি বা কর্মকর্তা ঘুষ দাবি করে তাহলে সরাসরি জেলা প্রশাসককে জানানোর অনুরোধ করেন তিনি।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে অধিগ্রহণকৃত জমির মালিকদের ক্ষতিপূরণের টাকা প্রদান
-
Md.Liton - আপডেট টাইম : 04:30:05 pm, Tuesday, 6 December 2022
- 106 বার
জনপ্রিয় সংবাদ












