বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাট সদর উপজেলার ডেমা বাশবাড়ীয়া এলাকার ধর্ষণ মামলার স্বাক্ষী চাঞ্চল্যকর শামীম হাওলাদার হত্যা মামলার আরো দুইজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে খুলনা র্যাব-৬ সদস্যরা।গ্রেফতারকৃত আসামি হলো- বাগেরহাট সদরের বাশবাড়ীয়া এলাকার হান্নান হাওলাদার (৩৪) ও আকবর হাওলাদার (৪৯)।
গোপন তথ্যের ভিত্তিতে খুলনা র্যাব-৬ সদর কোম্পানি ও ঝিনাইদহ ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল বুধবার মেহেরপুর জেলা সদরের পিরোজপুর এলাকায় অভিযান পরিচালনা করে এ দুই পলাতক আসামিকে গ্রেফতার করে।
খুলনা র্যাব-৬ এর মিডিয়া সেল থেকে বুধবার বিকেলে দেয়া এক মেইল বার্তায় জানানো হয়, মামলার স্বাক্ষীকে হত্যা করার ঘটনায় খুলনা র্যাব সদস্যরা আসামিদের ধরতে গোয়েন্দা তৎপরতা চালিয়ে এ দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এর আগে কুমিল্লা থেকে আক্কাছ হাওলাদার নামের পলাতক আপর এক আসামিকেও গ্রেফতার করে খুলনা র্যাব -৬ সদস্যরা।
চাঞ্চল্যকর হত্যা মামলার গ্রেফতারকৃত আসামিদের বাগেরহাট সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
উল্লেখ, বাগেরহাট সদর উপজেলার ডেমা বাশাবাড়ীয়া এলাকায় গত ২৯ নভেম্বর রাতে শামীম হাওলাদারকে নির্মমভাবে হত্যা করে এলাকার ধর্ষন মামলার আসামির স্বজনরা।
এ ঘটনায় পরেরদিন নিহতের স্ত্রী হীরা বেগম বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৫/৬জনের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
Md.Liton 











