Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে মিথ্যা মামলায় হয়রানীর প্রতিবাদে মানববন্ধন

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:26:57 pm, Friday, 9 December 2022
  • 160 বার

মোরেলগঞ্জ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে মিথ্যা মামলায় হয়রানী থেকে বাঁচার জন্য মানবন্ধন করেছেন ভূক্তভোগী পরিবারের সদস্যরা। শুক্রবার বেলা ১০টার দিকে হোগলাবুনিয়া ইউনিয়নের ছোট বাদুরা গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হোগলাবুনিয়া ইউনিয়নবাসির ব্যানারে আয়োজিত মানববন্ধনে অবসরপ্রাপ্ত শিক্ষক মো. সিদ্দিক মাতুব্বর, জলিল শেখসহ মানববন্ধনে অংশগ্রহনকারি নারী পুরুষ বলেন, স্থানীয় জুবায়ের হোসেন, নাসিমা বেগম ও নজরুল ইসলাম শেখের বিরুদ্ধে একই গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. জাহাঙ্গীর হোসেন শিকদার ষড়যন্ত্রমূলকভাবে মারপিটের অভিযোগ তুলে থানায় গত ১১ জুন ৫১১ নম্বর সাধারণ ডায়েরী করেন। পরে থানা পুলিশ সঠিক তথ্য উদঘাটন না করে নিরপরাধ লোকদেরকে দোষী সাজিয়ে অভিযোগ পত্র দাখিল করেছে বলেও ভূক্তভোগীরা অভিযোগ করেন। নজরুল শেখ অভিযোগ করে বলেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকার বাইরে দিনমজুরের কাজ করে। এলাকায় না থাকা সত্ত্বেও পুলিশ অন্যায়ভাবে তাকে এ জিডির তদন্তে অভিযুক্ত করে মামলায় আসামি দেখানো হয়েছে।

এ সম্পর্কে মামলার বাদি জাহাঙ্গীর শিকদার বলেন, ‘আমার ওপর হামলা করা হয়েছে তাই আমি থানায় জিডি করেছি। থানা পুলিশও তদন্তে ঘটনার সত্যতা পেয়েছে’।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে মিথ্যা মামলায় হয়রানীর প্রতিবাদে মানববন্ধন

আপডেট টাইম : 05:26:57 pm, Friday, 9 December 2022