Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

রামপালে শ্রদ্ধা ও স্মরণে বিজয় দিবস পালিত 

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:40:22 pm, Friday, 16 December 2022
  • 152 বার

রামপাল(বাগেরহাট)সংবাদদাতা:রামপালে শ্রদ্ধা ও স্মরণে মহান বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার ভোর ৬ টায় তোপধ্বনির মাধ্যমে এ দিবসের সূচনা করা হয়। রামপাল উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৮ টায় পরিষদ মাঠের সবুজ চত্বরে নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম এর সভাপতিত্বে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। এতে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসের সদস্যরা, কলেজ, বিদ্যালয়, মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। এ সময় স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। পরে কুচকাওয়াজে অংশ নেওয়া বিজয়ী ও সকলকে পুরষ্কৃত করা হয়। বেলা ১১ টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রামপাল সরকারি কলেজের সহকারী অধ্যাপক সাইফুল আলম বক্তিয়ার ও প্রভাষক মোস্তফা কামাল পলাশের সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোল্লা আ. রউফ, মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, ওসি মোহাম্মদ সামসুদ্দীন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ প্রিন্স, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদি প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি, বেসরকারি, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, প্রেসক্লাব রামপালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক মানুষ ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। বিকাল ৩ টায় সরকারি কলেজ মাঠে মহিলাদের জন্য বিশেষ অনুষ্ঠান, পরিষদ মাঠে প্রীতি ফুটবল ম্যাচ, দুপুরে এতিম খানা ও হাসপাতালে উন্নত মানের খাবার বিতরণ। জুম্মাবাদ জাতির সুখ, সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

রামপালে শ্রদ্ধা ও স্মরণে বিজয় দিবস পালিত 

আপডেট টাইম : 04:40:22 pm, Friday, 16 December 2022