Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

খুলনায় চাকরি দেওয়ার প্রলোভনে প্রতারণা, নারীসহ গ্রেপ্তার ৭

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:30:13 pm, Sunday, 25 December 2022
  • 117 বার

খুলনা প্রতিনিধি:শতাধিক তরুণ-তরুণীর থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে নারীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছেশতাধিক তরুণ-তরুণীর থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে নারীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।খুলনায় ফেসবুকে বিজ্ঞাপনের মাধ্যমে চাকরি দেওয়ার প্রলোভনে শতাধিক তরুণ-তরুণীর থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে অগ্নি নামে একটি প্রতিষ্ঠানের নারীসহ সাত কর্মীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। আজ রোববার দুপুরে খুলনা সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-৬ খুলনার লেফটেন্যান্ট কমান্ডার মো. সারোয়ার হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন-অগ্নি কোম্পানির মূল হোতা অভয়নগরের সৈয়দ তানভীর আহম্মেদ (৩১), খুলনার দিঘলিয়ার মো. সাহাবুদ্দিন (৪০), ঝালকাঠি রাজাপুরের মো. সোহেল (২৮), মোল্লারহাট হাড়িদাহের মো. রেজাউল করিম (৩০), সাতক্ষীরা শ্যামনগর জাদরপুরের মো. জাহিনুর ইসলাম (২০), নগরীর বয়রার মো. জহিরুল ইসলাম (২০) ও ঝালকাঠির রাজাপুরের নাহিদ জাহান জুই (২৮)।
এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার জানান, গোয়েন্দা তৎপরতা এবং বিভিন্ন অভিযোগের ভিত্তিতে র‍্যাব-৬ জানতে পারে খুলনা মহানগরীতে একটি প্রতারক চক্র ফেসবুকে চাকরি বিজ্ঞাপন দিয়ে বেকার তরুণ-তরুণীকে ফাঁদে ফেলছে। পরে তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। একই সঙ্গে চাকরি প্রার্থীদের হয়রানিসহ বিভিন্নভাবে নির্যাতনও করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা গতকাল শনিবার রাত ৮টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা হাফিজনগর এলাকায় এনএইচ টাওয়ারের ছয় তলায় অবস্থিত অগ্নি কোম্পানি লিমিটেডের অফিসে অভিযান চালায়। অভিযানে প্রতারকচক্রের মূল হোতাসহ সাত কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগীদের উদ্ধার করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে যে চক্রটি তরুণ-তরুণীদের চাকরি দেওয়ার নাম করে অফিসে ডেকে ফাঁদে ফেলে টাকা আত্মসাৎ করত। পরে তাঁদের দিয়ে অন্যদের ফাঁদে ফেলানোর জন্য কাজ করাতে বাধ্য করত। গ্রেপ্তারকালে আসামিদের কাছ থেকে ১০টি মোবাইল, চারটি ল্যাপটপ, ৪০টি ভর্তি ফরম, ৪৫টি অঙ্গীকারনামা, একটি সিসি ক্যামেরা, চারটি রেজিস্ট্রার ও ৫৪ হাজার ২১০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত আলামত ও আসামিদের খুলনার সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। পরে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

খুলনায় চাকরি দেওয়ার প্রলোভনে প্রতারণা, নারীসহ গ্রেপ্তার ৭

আপডেট টাইম : 06:30:13 pm, Sunday, 25 December 2022