Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

এক খেজুরগাছের ২২ মাথা !

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:58:10 pm, Monday, 16 January 2023
  • 131 বার

আমার ডেক্স:একটি খেজুরগাছের ২২ মাথা। ঝিনাইদহের কোটচাঁদপুরের পল্লিতে এমনই এক গাছের সন্ধান মিলেছে কোটচাঁদপুর শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে বহরমপুর গ্রামের অবস্থান। গ্রামটির পাশ দিয়ে চলে গেছে ‘আমেরিকান’ সড়ক। সড়কের পাশের মাঠে জন্মেছে অস্বাভাবিক সেই ২২ মাথার খেজুরগাছ।গাছটির খবর এখন এলাকা ছাড়িয়ে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। অনেকেই গাছটি একনজর দেখতে ছুটে আসেন কোটচাঁদপুরের ওই গ্রামে। 

গাছটির মালিক ওই গ্রামের সলেমান মুন্সি। তিনি বলেন, ‘খেজুরগাছটি আমার বাবা আবু তালেব মুন্সি লাগিয়েছিলেন। পাশে আরও খেজুরগাছ ছিল। এসব খেজুরগাছ থেকে রস সংগ্রহ করা হতো। অন্য গাছগুলো কেটে ফেলা হয়েছে। তবে অস্বাভাবিক এই গাছটি রেখে দেওয়া হয়েছে।’ 

সলেমান মুন্সি আরও বলেন, ‘গাছটির বয়স প্রায় ৩০ বছর। গাছটি এখন এলাকার মানুষের বিনোদনের খোরাক হয়ে দাঁড়িয়েছে।’ 

উপজেলার বহরমপুর গ্রামের কৃষক জুয়েল জানান, গাছটিতে অতিরিক্ত সাপ থাকত। এ কারণে গাছটি থেকে রস সংগ্রহ করা হতো না। সাপের ভয়ে গাছ থেকে খেজুর পাড়া হতো না।

ওই গ্রামে ঢাকা থেকে বেড়াতে আসা শিপন বলেন, ‘এটি একটি বিরল গাছ। ব্যতিক্রমী নিদর্শন। এই গ্রামে এলে একবার হলেও গাছটি দেখতে যাই। দেশের বিভিন্ন এলাকা থেকে অনেকে গাছটি দেখতে আসেন।’

শিপন আরও বলেন, ‘খেজুরগাছটি দেখে মনে হয়, কোনো শিল্পী বুঝি নিপুণ হাতে গাছে মাথাগুলো বসিয়ে দিয়েছেন। অবাক করার বিষয়, গাছটির মূলের চেয়ে ২২ গুণ মাথা নিয়ে আকাশের দিকে চেয়ে আছে। প্রকৃতির এক বিচিত্র সৃষ্টি।’

এ বিষয়ে কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মহসীন আলী বলেন, এটি হরমোনজনিত কারণে হয়ে থাকে। একবীজপত্রী উদ্ভিদে একাধিক শাখা-প্রশাখা হতে পারে। এ ক্ষেত্রে সেটিই ঘটেছে। তবে এ ধরনের ঘটনা খুবই কম দেখা যায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

এক খেজুরগাছের ২২ মাথা !

আপডেট টাইম : 06:58:10 pm, Monday, 16 January 2023