Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

মুক্তির আগেই ‘কেজিএফ-২’কে ছাড়াল ‘পাঠান’!

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:25:16 pm, Tuesday, 17 January 2023
  • 103 বার

আমার ডেক্স:বলিউড বাদশাহ শাহরুখ খান ৫ বছর পর আবারও বড় পর্দায় হাজির হচ্ছেন। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘পাঠান’। সিনেমাটি নিয়ে শাহরুখ ভক্তদের রয়েছে তুমুল আগ্রহ।এরইমধ্যে সিনেমাটির অগ্রিম বুকিং শুরু হয়েছে। আর তাতেই যশের ‘কেজিএফ ২’-কে হারাল শাহরুখের ‘পাঠান’। মুক্তির আগেই জার্মানিতে ১ কোটি ৩২ লাখ রুপির বেশি ব্যবসা করে ফেলেছে ‘পাঠান’। অগ্রিম টিকেট বিক্রি করে জার্মানিতে ‘কেজিএফ ২’ ব্যবসা করেছিল ১ কোটি ২০ লাখের কাছাকাছি।

অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতেও দারুণ ব্যবসা করছে ‘পাঠান।’ আরব আমিরাতের দুবাইতে বিক্রি হয়েছে সাড়ে তিন হাজারের বেশি অগ্রিম টিকেট। অর্থাৎ দুবাইতে ইতোমধ্যেই ৫০ হাজার ডলারের বেশি ব্যবসা করেছে ‘পাঠান’। অস্ট্রেলিয়াতেও তিন হাজারের বেশি অগ্রিম টিকেট বিক্রি হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) দিল্লি হাইকোর্ট সিনেমাটির প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মকে জানিয়েছে, এই সিনেমার ওটিটি মুক্তির জন্য মানতে হবে বিশেষ গাইডলাইন। যোগ করতে হবে সাবটাইটেল। দৃষ্টিশক্তিহীন দর্শকের জন্য হিন্দিতে অডিও বিবৃতি রাখাও জরুরি বলে নির্দেশ দিয়েছেন আদালত। সেই সব বদল করে আবারও সেন্সর বোর্ডে জমা দিতে হবে।

উল্লেখ্য, পাঠান নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। অতিথি চরিত্রে হাজির হবেন সালমান খান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

মুক্তির আগেই ‘কেজিএফ-২’কে ছাড়াল ‘পাঠান’!

আপডেট টাইম : 07:25:16 pm, Tuesday, 17 January 2023