Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা, দেশ ও জাতির কল্যাণে মুসল্লিদের আকুতি

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:17:34 pm, Sunday, 22 January 2023
  • 90 বার

আমার ডেক্স:আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমা শেষ হয়েছে। আখেরি মোনাজাতের সময় ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে তুরাগতীর মুখরিত হয়ে ওঠে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখ লাখ মুসল্লি আকুতি জানান। অনেকে কেঁদে কেঁদে মহান আল্লাহর কাছে ক্ষমা চান। বিশ্ব শান্তির জন্য দোয়া করেন।রবিবার (২২ জানুয়ারী) দুপুর সোয়া ১২টার দিকে আখেরি মোনাজাত শুরু হয়ে ১২টা ৪৪ মিনিটে শেষ হয়। আখেরি মোনাজাত পরিচালনা করেন দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী। এর আগে তিনি হেদায়েতি বয়ান করেন।

এ দিন সকাল থেকেই আখেরি মোনাজাতের কারণে ইজতেমা মাঠের আশপাশের সড়কের যান চলাচল নিয়ন্ত্রিত ছিলো। যারা ইজতেমার ময়দানে পৌঁছাতে পারেননি তারা পথে-ঘাটে, বাস, রিকশা, আশপাশের মসজিদ, দোকান-পাটে বসেও মোনাজাতে অংশ নিয়েছেন। ফেসবুক লাইভ, এফএম রেডিও, হ্যান্ড মাইক, মসজিদের বড় মাইক ও অনলাইনের মাধ্যমে ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন।সম্মিলিত ‘আমিন’, ‘আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে পুরো ইজতেমা ময়দান। সর্বস্তরের মানুষ অশ্রুসিক্ত নয়নে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। সেই প্রার্থনার তরঙ্গ এসে মিলেছে দূর-দূরান্তে হাত উঠানো মানুষের মাঝেও।মোনাজাতে নিজেদের হৃদয়ের আবেগ-অনুভূতি আল্লাহর কাছে তুলে ধরেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে ‘আমিন’, ‘আমিন’ ধ্বনি আর চোখের পানিতে বুক ভাসিয়েছেন তারা।আব্দুল্লাহপুর ব্রিজের পাশে মসজিদের মাইক থেকে ভেসে আসছে ইজতেমার ময়দানের আখেরি মোনাজাতের ধ্বনি। ‘আমিন’, ‘আমিন’ বলে নিজেদের সপে দিচ্ছেন খণ্ড খণ্ড দলে বিভক্ত হয়ে সড়কে বসে পড়া মানুষেরা।

আখেরি মোনাজাত উপলক্ষে উত্তরা, টঙ্গী, গাজীপুরসহ আশপাশের এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান, কল-কারখানা, মার্কেট, বিপণি-বিতান, অফিসসহ সব কিছু বন্ধ ছিলো।

দুই পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব (মাওলারা জুবায়ের অনুসারী) গত ১৩ জানুয়ারি থেকে শুরু হয়ে চলে ১৫ জানুয়ারি পর্যন্ত। ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতে শেষ হয় প্রথম পর্বের ইজতেমা। এর চার দিন পর গত শুক্রবার (২০ জানুয়ারি) দ্বিতীয় ও শেষ পর্বের ইজতেমা শুরু হয়। আজকের আখেরি মোনাজাতের মাধ্যমে দ্বিতীয় পর্বের ইজতেমা শেষ হলো।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা, দেশ ও জাতির কল্যাণে মুসল্লিদের আকুতি

আপডেট টাইম : 06:17:34 pm, Sunday, 22 January 2023