Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

শাহরুখের ‘পাঠান’ বাংলাদেশে মুক্তির আবেদন, সিদ্ধান্ত মঙ্গলবার

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:28:12 pm, Monday, 23 January 2023
  • 132 বার

আমার ডেক্স:আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে শাহরুখ খানের প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এবার বাংলাদেশেও মুক্তির আবেদন করা হয়েছে। বাংলাদেশের একটি প্রযোজনা প্রতিষ্ঠান দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় সিনেমাটি দেশে মুক্তির জন্য তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখায় আবেদন করেছে। তথ্য মন্ত্রণালয় এবং প্রযোজনা প্রতিষ্ঠানটির সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
প্রযোজনা প্রতিষ্ঠানটির নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানায়, তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখায় এ বিষয়ে একটি চিঠি জমা পড়েছে। আগামীকাল মঙ্গলবার দুপুরে তথ্য মন্ত্রণালয় এ বিষয়ে একটি বৈঠক ডেকেছে। আগামীকাল বিকেলের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে আজকের পত্রিকাকে জানিয়েছে সূত্রটি।

ইতিবাচক সিদ্ধান্ত এলে সিনেমাটি ভারতে মুক্তির দুই দিন পরই বাংলাদেশের দর্শকেরাও দেখার সুযোগ পাবেন।

চার বছর বিরতির পর ‘পাঠান’ সিনেমা দিয়ে নতুন করে ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত যশরাজ ফিল্মসের প্রযোজনায় ‘পাঠান’ ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। আগামী ২৫ জানুয়ারি হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

শাহরুখের ‘পাঠান’ বাংলাদেশে মুক্তির আবেদন, সিদ্ধান্ত মঙ্গলবার

আপডেট টাইম : 07:28:12 pm, Monday, 23 January 2023