Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

চট্টগ্রাম-জেদ্দা রুটে ফ্লাইট বাড়ালো বিমান

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:28:41 pm, Saturday, 25 July 2020
  • 329 বার

চট্টগ্রাম-জেদ্দা আন্তর্জাতিক রুটে একটি এবং চট্টগ্রাম-কক্সবাজার অভ্যন্তরিন রুটে তিনটি নতুন ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইইন্স।

রোববার সন্ধ্যায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চট্টগ্রাম-জেদ্দা আন্তর্জাতিক রুটে ফ্লাইট উদ্বোধন করেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক এএম মোসাদ্দিক আহমেদ।

সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম-কক্সবাজার অভ্যন্তরিন রুটে ফ্লাইট চালু হচ্ছে বিমানের।সপ্তাহে তিনদিন চট্টগ্রাম থেকে কক্সবাজার চলাচল করবে এই ফ্লাইট।

চট্টগ্রাম থেকে আন্তর্জাতিক রুটে একটি এবং অভ্যন্তরিন রুটে তিনটি ফ্লাইট চালু উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এএম মোসাদ্দিক আহমেদ বলেন, যাত্রী চাহিদার কথা মাথায় রেখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চট্টগ্রাম থেকে আন্তর্জাতিক এবং অভ্যন্তরিন রুটে ফ্লাইট বাড়িয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, এতদিন চট্টগ্রাম থেকে বিমান প্রতি সপ্তাহে ১৭টি আন্তর্জাতিক এবং ২৯টি অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করতো। এখন আন্তর্জাতিক রুটে একটি নতুন ফ্লাইট এবং ভ্যন্তরিন রুটে  তিনটি ফ্লাইট চালু করছে।

সপ্তাহের প্রতি শনি, সোম এবং বৃহস্পতিবার সকাল ৮টা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে কক্সবাজার ছেড়ে যাবে বিমানের ফ্লাইট। এই রুটে ট্যাক্স ও সারচার্জসহ মোট ভাড়া নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫০০টাকা।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর অধিকাংশ যাত্রী চট্টগ্রামের বাসিন্দা। বিষয়টি বিবেচনা করে চট্টগ্রাম-জেদ্দা রুটে নতুন ফ্লাইট চালু করেছি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে গতিশীল করার বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়ে মোসাদ্দিক আহমেদ বলেন, চলতি বছর আগষ্ট মাসে বিমানের বহরে দুটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার সিরিজের ফ্লাইট যুক্ত হবে। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির এই ফ্লাইটে যাত্রীরা উড়ন্ত অবস্থায় ইন্টারন্যাট, মোবাইল ফোন ব্যবহার এবং লাইভ টেলিভিশন দেখতে পারবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

চট্টগ্রাম-জেদ্দা রুটে ফ্লাইট বাড়ালো বিমান

আপডেট টাইম : 06:28:41 pm, Saturday, 25 July 2020