Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

রাভিনার মুকুটে পদ্মশ্রী পালক

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:37:57 am, Saturday, 28 January 2023
  • 80 বার

আমার ডেক্স:নব্বইয়ের দশকে বলিউড কাঁপিয়েছেন রাভিনা ট্যান্ডন। সম্প্রতি ওয়েব সিরিজ দিয়ে আবার বলিউডে কামব্যাক করেছেন তিনি। অভিনয়-দক্ষতা দেখিয়ে ক্যারিয়ারে ফিল্মফেয়ার পুরস্কার এবং জাতীয় পুরস্কার পেয়েছেন আগেই। এবার পেলেন ক্যারিয়ারের সবচেয়ে বড় পুরস্কার পদ্মশ্রী। গত বুধবার ভারতের প্রজাতন্ত্র দিবসের আগের রাতে ঘোষণা হলো পদ্ম সম্মানপ্রাপ্তদের তালিকা। আর সেই তালিকায় রয়েছে বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের নাম।

পুরস্কার পেয়ে রাভিনা বলেন, ‘সম্মানিত এবং কৃতজ্ঞ। ভারত সরকারকে অনেক ধন্যবাদ, আমার অবদান, আমার জীবন এবং উদ্দেশ্য, সিনেমার কাজকে স্বীকৃতি দেওয়ার জন্য; শুধু সিনেমা শিল্পেই নয়, দেশের জন্য আরও বেশি কিছু করতে চাই। সিনেমার এই যাত্রায় যাঁরা আমাকে পথ দেখিয়েছেন, তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। অনেকেই এই যাত্রায় আমার পাশে ছিলেন। আমি আমার বাবার কাছে ঋণী।’

শুধু অভিনয় নয়, নারীদের অধিকার নিয়ে সব সময় সোচ্চার বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। বিভিন্ন সময় নারী অধিকারের পক্ষে কথা বলার জন্য তিনি বহু আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন। আসন্ন জি-২০ সম্মেলনেও নারীদের অধিকার নিয়ে কথা বলবেন এই অভিনেত্রী।

রাভিনা ছাড়াও এ বছর সংগীতশিল্পে অবদান রাখায় পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন নাটু নাটু গানের জন্য গোল্ডেন গ্লোবজয়ী সুরকার এম এম কিরাভানি ও জাকির হুসেইন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

রাভিনার মুকুটে পদ্মশ্রী পালক

আপডেট টাইম : 01:37:57 am, Saturday, 28 January 2023