Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
গুদাম সিলগালা

বাগেরহাটে অবৈধভাবে চাল মজুদ !

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:48:14 pm, Friday, 3 February 2023
  • 113 বার

বাগেরহাট প্রতিনিধি:
খুলনা র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল বাগেরহাটে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকরা ২০ হাজার মেট্রিক টন চাল জব্দ ও চাল রাখার গুদাম সিলগালা করে দিয়েছে। এ সময় র‌্যাবের নেতৃত্বে থাকা ভ্র্যাম্যমাণ আদালত গুদামের ম্যানেজারকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করেছে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নকপুর ইউনিয়নের খাজুরা বাজার এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

খুলনা র‌্যাব-৬ এর মিডিয়া সেল থেকে শুক্রবার সকালে পাওয়া এক মেইল বার্তায় জানানো হয়, দীর্ঘদিন যাবত কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার লোভে সরকারি চাল গুদামজাত করার মাধ্যমে বাজারে চালের কৃত্রিম সংকট তৈরী করে আসছে। এ সংক্রান্তে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য সংগ্রহ করে। এরই প্রেক্ষিতে র‌্যাব-৬ খুলনা (সদর কোম্পানি) এর একটি আভিযানিক দল, বাগেরহাট জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমন্বয়ে বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে। এ সময়ের মধ্যে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার খাজুরা বাজার এলাকার এ এমএম জুট মিলের গোডাউনে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা ২০ হাজার মেট্রিক টন সরকারি চাল জব্দ করা হয়। এসময় সরকারি চাল গুদামজাত করার দায়ে এএমএম জুট মিল সিলগালা করে দেয়া হয় এবং মিলের ম্যানেজার ওই এলাকার বাসিন্দা অলোক চক্রবর্ত্তিকে কৃষি বিপণন আইনে নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আদায়কৃত জরিমানার অর্থ বিধিমোতাবেক সরকারি কোষাগারে জমা করা হয়েছে। এ ছাড়া ঘটনার সাথে জড়িত এএমএম জুট মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে জেলা প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণের কাজ চলমান রেখেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

গুদাম সিলগালা

বাগেরহাটে অবৈধভাবে চাল মজুদ !

আপডেট টাইম : 05:48:14 pm, Friday, 3 February 2023