নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরান শেখের বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। আদালতের নিষেধাজ্ঞা স্বত্তেও দিপক কুমার পাল নামের এক ব্যক্তির জমিতে বালু ভরাট করে ভবন নির্মানের চেষ্টা করছেন। এমনকি জমি দখল নিতে জমির মালিকদের ভয় ভিতি দেখানোসহ এলাকা ছাড়া করার হুমকি দিয়েছেন তিনি। শনিবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী চিত্ত রঞ্জন পাল। এসময় চিত্ত রঞ্জনের ভাই দিপক কুমার পাল ও তার স্রী মিতা রানি পাল উপস্থিত ছিলেন।
চিত্ত রঞ্জন পাল বলেন, বাগেরহাট সদর উপজেলার দক্ষিনখানপুর মৌজায় আমাদের এক বিঘা জমি রয়েছে। আমার বাবা শহীদ মুক্তিযোদ্ধা নিকুঞ্জ বিহারি পাল পৈতৃক সুত্রে এই জমি পেয়েছেন। কিন্তু খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরান শেখ এই জমির মধ্য থেকে ১০ শতক জমিতে বালু ভরাট করে, ভবন নির্মানের চেষ্টা করছেন। জোরপূর্বক দখল ঠেকাতে আমি আদালতের স্বরনাপন্ন হলে, আদালত তাকে জমিতে যেতে নিষেদ্ধাজ্ঞাও দিয়েছেন। কিন্তু সে আদালতের আদেশ মানেন না, বরং আমাদেরকে না জানিয়ে জমির নির্মানকৃত ২ টি ঘর ও গাছপালা কেটে জায়গা দখল করার চেষ্টা করছেন। ইমরানের অত্যাচার থেকে বাঁচতে আমরা বাগেরহাট জেলা প্রশাসক, বাগেরহাট জেলা আওয়ামী লীগ,উপজেলা প্রশাসন, মডেল থানা পুলিশের কাছে আবেদন করেছি। তারপরও ইমরান শেখ নিভৃত হচ্ছেন না। উপরন্তু আমার ভাইকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করছেন। জমি নিয়ে বেশি বাড়াবাড়ি করলে, মেরে ভারত পাঠিয়ে দেওয়ারও হুমকি দিয়েছেন ইমরান। এই অবস্থায় আমরা নিরপত্তাহনীতায় ভুগছি।
দিপক কুমার পাল বলেন, ইমরান জমি কিনেছে নারায়ন চন্দ্র পালের। সে নারায়নের জমি দখল না করে আমাদের জমি দখলের চেষ্টা করছেন। আমরা এই অবিচার থেকে বাঁচতে চাই বলে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।
এবিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরান শেখ বলেন, ২০১৮ সালে চিত্ত রঞ্জন পালের আপন চাচাতো ভাই নারায়ন চন্দ্র পালের কাছ থেকে সাড়ে ১০ শতাংশ জমি ক্রয় করেছি। আমি ওই জমি ভোগ দখলে রয়েছি। রাজনৈতিক প্রতিপক্ষরা হয়ত, চিত্তরঞ্জন পালকে ভুল বুঝিয়ে এই সংবাদ সম্মেলন করিয়েছেন। আমি কারও কোন জমি দখল বা দখলের চেষ্টাও করিনি।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
-
Md.Liton - আপডেট টাইম : 01:18:18 am, Sunday, 12 February 2023
- 104 বার
জনপ্রিয় সংবাদ












