Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে সাহসিকতা পদক পেলেন আনসার অধিনায়ক চন্দন দেবনাথ

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:38:37 pm, Tuesday, 14 February 2023
  • 85 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের রামপাল তাপ-বিদ্যুৎ কেন্দ্রে ধারাবাহিকভাবে চুরি হওয়া মালামাল উদ্ধার ও চুরির সাথে জড়িতদের দফায় আটক করাসহ চুরি প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখায় প্রধানমন্ত্রী কর্তৃক সাহসিকতা পদক পেয়েছেন আনসার ব্যাটালিয়ন-৩ অধিনায়ক চন্দন দেবনাথ।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৩তম জাতীয় সমাবেশ-২০২৩ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে রবিবার এ পদক প্রদান করেন।

খুলনা রুপসার আনসার ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার নুরুজ্জামান সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে দেয়া এক মেইল বার্তায় জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বীরত্বপূর্ণ ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ আনসার ব্যাটালিয়ন-৩ অধিনায়ক চন্দন দেবনাথকে প্রধানমন্ত্রী সাহসিকতা পদক দিয়েছেন। চন্দন দেবনাথ ২০১৪ সালে ৩৩তম বিসিএস (আনসার) কর্মকর্তা হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে সহকারী পরিচালক পদে যোগদান করেন। চাকরি জীবনে তিনি প্রশিক্ষণ শেষে ২০১৬ সালে র‌্যাপিড একশন ব্যাটালিয়নে প্রেষণে থাকেন। দীর্ঘ প্রায় ৫ বছর র‌্যাবে সফলতার সাাথে দায়িত্ব পালন করেন। চট্রগ্রামে র‌্যাব- ৭ ও ময়মনসিংহ র‌্যাব- ১৪ এ দায়িত্ব পালনের সময় মাদক, জঙ্গি, সন্ত্রাস, মানব পাচারকারী দমন, ক্লুলেস মামলার আসামি গ্রেফতার করে দেশের জন্য অগ্রণী ভূমিকা পালন করেন। ২০২০ সালের শেষের দিকে নিজ বাহিনীতে প্রত্যাবর্তন করে অক্টোবর ২০২২ -এ আনসার ব্যাটালিয়ন-৩, ছোটমেরুং, দিঘীনালা, খাগড়াছড়িতে ব্যাটালিয়ন অধিনায়ক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। পার্বত্য এলাকা, খাগড়াছড়িতে দায়িত্ব পালনে সেনাবাহিনীসহ অন্যান্য আইন- শৃঙ্খলা বাহিনীর সাথে যৌথ ভাবে অভিযান করে প্রশংসা লাভ করেন। তিনি পার্বত্য এলাকায় অপারেশন উত্তরণে সেনাবাহিনীর সাথে বিভিন্ন স্থানে অত্যন্ত সফলতার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে পাহাড়ি সন্ত্রাস দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান রাখেন। পরবর্তীতে গত ২০২২ সালের এপ্রিল মাসে তিনি তার ব্যাটালিয়ন নিয়ে খুলনা জেলার রুপসা উপজেলার ইলাইপুরে আবর্তন করেন। নতুন স্থানে আগমনের পর থেকে ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথের নির্দেশনায় বাগেরহাটের রামপালে অবস্থিত বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড ও এর আশেপাশে চোর চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। গত এপ্রিল ২০২২ থেকে ডিসেম্বর- ২০২২ পর্যন্ত গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করে ৩৮ জন চোর চক্রের সদস্যকে আটক করেন এবং প্রায় ৬০ লাখ টাকার মালামাল জব্দ করে পুলিশে সোপর্দ করেন। যা কিনা ইতোমধ্যে দেশের গুরুত্বপূর্ণ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হয়েছে। রাষ্ট্রীয় সম্পদকে রক্ষায় তার এই সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরুপ তাকে বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল সাহসিকতা পদক প্রদান করেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এভাবেই আনসার ব্যাটালিয়ন-৩ তথা বাংলাদেশ আনসার বাহিনী এগিয়ে যাবে এটাই সকল সদস্যদের কামনা বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

তার এই অসম সাহসিকতা পদক অর্জনে ব্যাটালিয়নের সকল কর্মকর্তা ও কর্মচারী অনেক অনেক খুশি হয়েছে এবং ব্যাটালিয়ন অধিনায়ককে অভিনন্দন জানিয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে সাহসিকতা পদক পেলেন আনসার অধিনায়ক চন্দন দেবনাথ

আপডেট টাইম : 06:38:37 pm, Tuesday, 14 February 2023