আমার ডেস্ক:ওজন কমানো নিয়ে অনেক ধরনের টোটকার কথা প্রচলিত থাকলেও সেগুলোর অধিকাংশই কার্যকর নয়। কারণ ওজন কমানো মোটেই সহজসাধ্য নয়। অনেক কাঠখড় পোড়াতে হয় এ কাজে। এর সহজ কোনও উপায় সেই অর্থে নেই। তবে নিজের সৌন্দর্য বৃদ্ধিতে রুটিন মাফিক খাওয়া মানে পুষ্টিকর খাদ্য, চলা ও নির্দিষ্ট সময়ে ঘুমানোর কথা বলে থাকেন পুষ্টিবিদরা।
পুষ্টিবিদরা বলেন, নিজেকে ফিট রাখতে খাওয়াদাওয়ার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কী খাচ্ছেন এবং কতটা খাচ্ছেন তার ওপর নির্ভর করে কত দ্রুত রোগা হওয়া সম্ভব।
নিজের সৌন্দর্য বা নিজেকে সুস্বাস্থ্যের অধিকারী বানাতে চাইলে সবচেয়ে আগে রাশ টানতে হবে খাওয়াদাওয়ায়। বাইরের প্রক্রিয়াজাত খাবার, ভাজাভুজি, মিষ্টি— ওজন বাড়িয়ে দিতে পারে। তাই এই ধরনের খাবার থেকে দূরে থাকা জরুরি। পুষ্টিবিদরা জানান, রোগা হতে চাইলে বাদ দিতে হবে সাদা রঙের তিনটি খাবার। যেগুলো ওজন কমানোর ডায়েটে ভুলেও রাখা যাবে না। অনেক খাবারই সাদা রঙের। কিন্তু রোগা হওয়ার পথে বাধা হয়ে দাঁডাতে পারে কোনগুলি?
সাদা পাউরুটি
সকালের নাস্তায় অনেকেরই পাউরুটি খেয়ে থাকেন। কিন্তু আপনি যদি রোগা হওয়ার ডায়েট শুরু করেন, সেক্ষেত্রে প্রথমেই সাদা পাউরুটি খাওয়া বন্ধ করতে হবে। ময়দাতে ফাইবার, ভিটামিন, খনিজ পদার্থের পরিমাণ বেশি। কিন্তু যখনই বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পাউরুটিতে পরিণত হয়, এর সব স্বাস্থ্যগুণ নষ্ট হয়ে যায়। তাই ওজন কমাতে চাইলে সাদা পাউরুটি এড়িয়ে চলা জরুরি।
সাদা চিনি
ওজন কমানোর পর্বে এমনিতেই চিনির কোনও জায়গা নেই। তা-ও অনেকে ব্রাউন সুগার খান। কিন্তু ভুলেও সাদা চিনি খাবেন না। দীর্ঘদিন ধরে যে পরিশ্রম করছেন, তা এক লহমায় ধূলিসাৎ হয়ে যাবে। চিনি যে শুধু ওজন বাড়িয়ে দেয়, তা তো নয়। হরমোন ক্ষরণেও ভারসাম্য ঘটায়। মিষ্টি যদি একান্ত খেতেই হয়, তা হলে ম্যাপেল সিরাপ, মধু খেতে পারেন।
সাদা ভাত
সাদা ভাতে স্টার্চের পরিমাণ বেশি। এই স্টার্চ ওজন বাড়িয়ে দিতে সিদ্ধহস্ত। ভাতে ক্যালোরি এবং কার্বোহাইড্রেট ভরপুর পরিমাণে থাকে। তা ছাড়া ভাত খেলেও একটি নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী খাওয়া জরুরি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সেই পরিমাণ মেপে খাওয়া হয় না। শুধু তো ওজন নয়, রক্তে শর্করার মাত্রাও বা়ড়িয়ে দেয় ভাত। ডায়েটে যদি ভাত রাখতেই হয়, ব্রাউন রাইস খান। সাদা ভাত নয়। সূত্র: আনন্দবাজার।
Md.Liton 











