নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটের গোয়েন্দা পুলিশ (ডিবি) সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে মোংলার চিলা জয়মনি এলাকার নদীতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও গুলিসহ ৪ জন জলদস্যুকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, রামপাল উপজেলার আড়ুয়াডাঙ্গা গ্রামের মৃত আহাদ আলীর ছেলে ফজলু শেখ (৪২), শিকিরডাঙ্গা গ্রামের মোতালেব শেখের ছেলে মজনু শেখ (৩০), পেড়িখালী গ্রামের জোনাব আলী মোড়লের ছেলে শাহাদাৎ মোড়ল (৪০) ও জিগিরমোল্লা গ্রামের নজরুল শেখের ছেলে ফয়সাল শেখ (৩২) গ্রেফতারকৃতদের কাছ থেকে ১টি দেশীয় একনলা বন্দুক, ১টি দেশীয় ওয়ান সুটার গান, ৭টি কার্তুজ, ২টি রামদাসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার এবং জলদস্যুদের ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুরেশ চন্দ্র হালদার বলেন, গোপন খবরের ভিত্তিতে সোমবার রাতভর অভিযান শেষে মঙ্গলবার ভোররাতে নৌকাসহ ৪ জলদুস্যকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলি ও নৌকাসহ ধৃতদের মোংলা থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের কর্মকর্তা পুলিশ পরিদর্শক আশারাফ আলী বলেন, এ ঘটনা নিয়ে পুলিশ সুপার বেলা ২ টায় পুলিশ অফিসে প্রেস ব্রিফিং করবেন। প্রেস ব্রিফিংয়ে আরো কিছু তথ্য-উপাত্ত বলা হবে।
Md.Liton 











