বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের শরণখোলায় পুলিশের উপর হামলা চালিয়ে ইলিয়াস শিকদার নামের এক মাদক কারবারিকে ছিনিয়ে নিয়েছেন তার সহযোগীরা। এ সময় মাদককারবারিদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়েছে। বুধবার(২২ ফেব্রæয়ারি) দিবাগত রাতে উপজেলার পশ্চিম খোন্তাকাটা গ্রামে এ ঘটনা ঘটে।মাদক কারবারি ইলিয়াস শিকদার শরনখোলা উপজেলার পশ্চিম খোন্তাকাটা গ্রামের মৃত আঃ রশিদ শিকদারের ছেলে। আহতরা হলেন, এস আই আব্দুস সালাম, এ এস আই শফিকুর রহমান, ও কনস্টেবল মোঃ মিলন।
এঘটনায় রাতেই ওই গ্রামের আঃ রশিদ শিকদারের ছেলে ইলিয়াস শিকদার, ফারুক শিকদার, নাছির শিকদার, দুলাল শিকাদরের ছেলে মিজান শিকদার, সালাম শরিফের ছেলে সাইফুল শরিফ, ইলিয়াস শিকদারের স্ত্রী রূপালি বেগম ও মেয়ে আখিসহ ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে পুলিশের উপর হামলার অভিযোগে একটি মামলা করেছে পুলিশ।
খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন বলেন, ইলিয়াস একজন চিহিৃত মাদক কারবারি। সে দির্ঘদিন যাবৎ এ কাজ করে আসছে। তার কারনে ওই গ্রামে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল।
শরনখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকরাম হোসেন বলেন, মাদকের আখড়ার খবর পেয়ে পশ্চিম খোন্তাকাটা এালাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি ইলিসকে মাদকসহ আটক করা হয়। এসময় ইলিয়াসের সহযোগী ১০-১২ জন নারী-পুরুষ লাঠিসোটা নিয়ে পুলিশের উপর অতর্কিত হামলা চালিয়ে ইলিয়াসকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় আহত এ এস আই শফিকুর রহমান ও কনেস্টবল মোঃ মিলনকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Dhaka
,
Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে পুলিশের উপর হামলা, মাদক কারবারিকে ছিনিয়ে নিল সহযোগীরা
-
Md.Liton - আপডেট টাইম : 06:47:42 pm, Thursday, 23 February 2023
- 112 বার
জনপ্রিয় সংবাদ












