বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের সড়কে চেক পোষ্ট বসিয়ে ট্রাকসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বাগেরহাট-খুলনা মহাড়কের সদর উপজেলার ষাটগম্বুজ যৌখালী ব্রিজ এলাকা থেকে এ ৫ ডাকাত সদস্যকে গ্রেফতার কর।আটককৃত ডাকাতরা হলেন- ঢাকা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বদনীভাঙ্গা গ্রামের শরাফত আলীর ছেলে আজাহারুল ইসলাম আজাহার ( ৩১), সিরাজগঞ্জ জেলার জেনাকিগাতি গ্রামের ফজলার রহমানের ছেলে ছামিদুল ইসলাম (৩২), একই জেলার পাইকপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে আব্দুর রাজ্জাক মন্ডল (৩৭), কুড়িগ্রাম জেলার উলিপুর গ্রামের সেকেন্দার বেপারীর ছেলে আব্দুল রহিম (৩৬) ও বাগেরহাট সদর উপজেলার আলোচিত কাড়াপাড়া কৃষ্ণনগর গ্রামের শামীম আহসান খান মিলনের ছেলে মঈন খান অনি (২৪)। বাগেরহাটের ডাকাত মঈন খান অনির আমন্ত্রণে এসব ডাকাত দল বাগেরহাটে এসেছিলো বলে আটককৃতরা প্রাথমিকভাবে স্বীকার করেছে। ডাকাতিসহ বড় ধরনের অপরাধ সংগঠিত করার পরিকল্পনা ছিলো তাদের। পুলিশ ডাকাতদের ব্যবহৃত একটি ট্রাক, একটি গ্রিল কাটার, একটি রাম দা, চাপাটি, ছুরি, রড, লাঠি, পাথর ও রশি জব্দ করেছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক জানান, মঙ্গলবার রাতে বাগেরহাট-খুলনা মহাসড়ক দিয়ে বেপরোয়া গতির একটি ট্রাক বাগেরহাট শহরের দিকে আসছিলো। যৌখালি ব্রিজের কাছে থাকা পুলিশের চেকপোস্ট থেকে ট্রাকটিকে থামানো হয়। জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করতে চাইলে ট্রাকে থাকা ডাকাতরা পুলিশ সদস্যদের উপর চড়াও হয়। পরে তাদের ট্রাক তল্লাশী চালিয়ে ডাকাতি করার বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। তাদের ব্যবহৃত ট্রাকটির কোন নিবন্ধন নাম্বার ছিলো না। মবিল ও কালো রং দিয়ে নিবন্ধন নাম্বার ঢেকে দেয়া হয়েছিলো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির উদ্দেশ্যে বাগেরহাটে আসার বিষয়টি স্বীকার করেছে। বাগেরহাটের ডাকাত অনির আমন্ত্রণে তারা বাগেরহাটে এসেছে। আটককৃতদের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় মামলা দায়েরের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
Md.Liton 











