Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে দুই শিশু হত্যা: একজনের যাবজ্জীবন

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:42:12 pm, Monday, 30 May 2022
  • 112 বার
বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের দুই শিশুকে হত্যার অভিযোগে বাচ্চু মৃধা নামের এক আসামিকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। চাঞ্চল্যকর এ মামলার অপর আসামি খোকন খান বেকসুর খালাস পেয়েছেন।বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-২ এর বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ নুরে আলম সোমবার (৩০ মে) দুপুরে এ রায় ঘোষণা করেন।এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। আদালত সূত্রে মামলার সংক্ষিপ্ত বিবরণে ও রায়ে প্রকাশ, ২০১৪ সালের ১২ সেপ্টেম্বর রাতে জেলার মোড়েলগঞ্জ উপজেলার পায়লাতলা গ্রামের লোকমান হোসেন বাবুর দুই শিশু সন্তান মিরাজুল (৯) ও ইমন ওরফে রিয়াজুলকে (৭) আসামিরা হত্যা করে বাড়ির পাশে পুকুরে ফেলে রাখে। নিহত শিশুদের দাদীকে ধর্ষণের চেষ্টায় বাধা দেয়ায় দুই শিশুকে হত্যা করে বলে শিশুদের পিতা লোকমান হোসেন বাদী হয়ে মোড়েলগঞ্জ থানায় পাঁচজনকে আসামি করে একটি মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা প্রথমে থানার এসআই ঠাকুর দাস, পরিদর্শক তদন্ত তারক বিশ্বাস ও পরবর্তীতে সিআইডির পরিদর্শক সাইফুল ইসলাম দীর্ঘ তদন্ত শেষে ২০১৫ সালের ১০ জুলাই বাচ্চু মৃধা ও খোকন খান নামের দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৭ সালের ১২ নভেম্বর আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন। আদালতের বিজ্ঞ বিচারক এ মামলার ২০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি পায়লাতলা গ্রামের বারেক মৃধার ছেলে বাচ্চু মৃধাকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি পার্শ্ববর্তী সমাদ্দার গ্রামের আছমত আলী খানের ছেলে খোকন খানকে বেকসুর খালাস প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের কৌশুলি রনজিৎ কুমার মন্ডল বলেন, মামলায় আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বাচ্চু মৃধাকে আমৃত্যু কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। অপর আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়। এ দিকে রায় ঘোষণার পর আদালতে উপস্থিত মামলা বাদী লোকমান হোসেন বাবু বলেন আমার দুটি সন্তানকে একজনে হত্যা করতে পারে নাই। রায়ে খোকনকে খালাস দেয়ায় আমরা সন্তুষ্ট হতে পারি নাই। আমরা উচ্চ আদালতে যাব।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে দুই শিশু হত্যা: একজনের যাবজ্জীবন

আপডেট টাইম : 04:42:12 pm, Monday, 30 May 2022