Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ

  • Md.Liton
  • আপডেট টাইম : 08:14:42 pm, Friday, 4 September 2026
  • 99 বার

আমার ডেস্ক:জীবননগর উপজেলার মনোহরপুর জোয়ার্দ্দারপাড়ায় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই মল্লিকপাড়া থেকে জোয়ার্দ্দারপাড়ার শেষ সীমানা পর্যন্ত সড়ক ও আশপাশের এলাকা হাঁটুপানিতে তলিয়ে যায়। এতে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উপজেলার মনোহরপুর মল্লিকপাড়া থেকে ড্রেন নির্মাণের কাজ শুরু হলেও জোয়ার্দ্দারপাড়ার শেষ সীমানায় এসে তা থেমে গেছে। মাত্র ২০০-৩০০ মিটার ড্রেন নির্মাণ করা হলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হতে পারে বলে মনে করছেন তারা। কিন্তু অসম্পূর্ণ ড্রেনেজ ব্যবস্থার কারণে বৃষ্টির পানি নিষ্কাশন না হয়ে পুরো পাড়া প্লাবিত হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী রোকন উদ্দিন বলেন, ‘সামান্য বৃষ্টিতেই আমাদের পাড়ায় হাঁটুপানি জমে যায়। এতে ব্যবসা-বাণিজ্য ও যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়। আর মাত্র ২০০-৩০০ মিটার ড্রেন নির্মাণ করা হলে আমাদের দীর্ঘদিনের কষ্ট লাঘব হতো।’

এদিকে জলাবদ্ধতার কারণে এলাকাটির ছোট ব্রিজটিও ঝুঁকির মধ্যে পড়েছে। দীর্ঘ সময় পানি জমে থাকায় ব্রিজটির চারপাশের মাটি সরে যাচ্ছে। এতে ব্রিজটির ভিত্তি ও কাঠামো দুর্বল হয়ে যেকোনো সময় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দ্রুত সংস্কার ও প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ অবস্থায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, জনদুর্ভোগ লাঘব এবং ছোট ব্রিজটি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। একই সঙ্গে অবশিষ্ট ড্রেন নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন তারা।

সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য আব্দুর রশিদ বলেন, ‘জলাবদ্ধতার কারণে জোয়ার্দ্দারপাড়ার মানুষের দুর্ভোগের বিষয়টি আমি অবগত। দ্রুত ড্রেন নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ

আপডেট টাইম : 08:14:42 pm, Friday, 4 September 2026