Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

  • Md.Liton
  • আপডেট টাইম : 09:16:09 pm, Thursday, 3 September 2026
  • 62 বার

বাগেরহাট প্রতিনিধি:শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসক মেজবাহ উদ্দিন গতকাল বুধবার বিকাল ৪টায় বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ছাত্রদের মাঝে ফুটবল বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, ‘শিক্ষার্থীদের শুধু পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না। খেলাধুলা তাদের সুস্থ শরীর ও সুন্দর মন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে।’

তিনি আরও জানান, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট পৌরসভার সচিব আব্দুল্লাহ আল মাসুম এবং বাগেরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং তারা সুস্থ বিনোদনের সুযোগ পাবে।

উল্লেখ্য, বাগেরহাট পৌরসভার পক্ষ থেকে শিক্ষার্থীদের উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে, যা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

আপডেট টাইম : 09:16:09 pm, Thursday, 3 September 2026