আমার ডেক্স:শীত চলে এসেছে। আর শীত এলেই শুরু হয় সর্দিকাশি, হাঁটু ব্যথা থেকে শুরু করে নানান শারীরিক সমস্যা। বিশেষ করে গরম থেকে ঠান্ডা পড়ার এ সময়টা বাতাসে ধূলিকণার পরিমাণ যেমন বাড়তে থাকে, তেমনই বাড়তে থাকে রোগ জীবাণুর প্রকোপ, আর তাই অ্যালার্জিজনিত সর্দিকাশি, গলা খুসখুস এ সমস্যাগুলো বেশিই প্রকোপ হয়ে পড়ে।
সর্দিকাশি থেকে রক্ষা দেবে যে চা
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন হতে জানা যায়, সর্দিকাশি থেকে বাঁচতে তুলসী পাতা দিয়ে বানানো এক ধরনের চা অনেক সহায়ক ভূমিকা পালন করে। জেনে নিন সেই চা বানানোর পদ্ধতি-
উপকরণ
পানি: ২ কাপ
মধু: ২ চা চামচ
জায়ফল: এক চিমটে
তুলসী পাতা: ৮টি
দারচিনি গুঁড়া: এক চিমটে
লেবু: ২ টুকরো
প্রণালী
১) প্রথমে পাত্রে দুই কাপ পানি ফুটিয়ে নিন।
২) এর মধ্যে দিয়ে দিন দারুচিনি।
৩) এর পর একে একে সব মশলা দিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দিন।
৪) একেবারে শেষে মেশান তুলসী পাতা। কিছুক্ষণ ঢেকে রাখুন।
৫) গ্যাস বন্ধ করে ছেঁকে নিন।
৬) কাপে ঢেলে তার পর কেটে রাখা লেবুর টুকরোগুলি দিয়ে গরম গরম পরিবেশন করুন।
Md.Liton 











