Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

অন্তর্জালে সাড়া ফেলেছে শুভ-শিলার রোমান্স

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:02:57 pm, Tuesday, 7 February 2023
  • 81 বার

আমার ডেক্স:প্রথমবারের মত মিউজিক্যাল ফিল্মে অংশ নিয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ। তার সঙ্গে পর্দায় জুটি বেঁধেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের শিরিন শিলা। মুন্সিগঞ্জের মনোরম লোকেশনের একটি রিসোর্ট গান ভিডিওটির শুটিং হয়৷ গানটির শিরোনাম ‘চলো না একসাথে’। জনি হকের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন আমিদ হোসেন চৌধুরী। এটি পরিচালনা করেছেন প্রেক্ষাগৃহের নির্মাতা শাহরিয়ার পলক।
সদ্যই মিউজিক্যাল ফিল্মটি এলিগেন্ট মেকওভার এন্ড ফ্যাশনের ফেসবুক পেইজে উন্মুক্ত করা হয়েছে। মুক্তির পর শুভ ও শিলার রোমান্সে বুঁদ হচ্ছে শ্রোতাদর্শক, সেইসঙ্গে জানাচ্ছেন নিজেদের ভালো লাগার অনুভূতি। নিজেদের প্রথম মিউজিক্যাল ফিল্মে তাদের অনবদ্য উপস্থাপনে প্রশংসা কুড়াচ্ছে সকলে।

শাহরিয়ার পলক জানান, প্রেম ও বিয়ের গল্পকে একটু অন্যভাবে উপস্থাপনা করার চেষ্টা করেছি এখানে। লোকেশন থেকে শুরু করে সবকিছুতে নতুনত্ব রয়েছে।

আরিফিন শুভর ভাষ্য, অনেকদিন পর এই গানের মাধ্যমে দর্শক রোমান্টিক শুভকে দেখছেন। এটি বিয়ের গান হিসাবে নির্মিত হয়েছে, দর্শক নতুনত্ব কিছু পেয়েছেন এই গানে। রেসপন্সও পাচ্ছি বেশ ভালো।

মিউজিক্যাল ফিল্মটি প্রযোজনা করেছেন দেশের নামকরা মেকওভার হাউজ ‘এলিগেন্ট মেকওভার এন্ড ফ্যাশন’ ও ফ্যাশন হাউজ ‘মেহের’ এর কর্ণধার সামিনা সারা। এখনকার প্রজন্মের স্বাদ, রুচি ও তাদের ভালো লাগার বিষয়টিকে প্রাধান্য দিয়ে দেশীয় ঐতিহ্যের সঙ্গে আধুনিক পোশাকের উপস্থাপন করতেই প্রথমবারের মত মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করতে উৎসাহী হন তিনি।

সামিনা সারা বলেন, কাজটি থেকে কি পাবো, এমন কোন চিন্তা নিয়ে এটি করিনি। যেহেতু আমার হাউজগুলো প্রতিবছরই চেষ্টা করি নতুন কিছু করার সেখান থেকে নতুন বছরে সেটাকে একটু ভিন্নভাবে উপস্থাপন করার প্রয়াস থেকেই কাজটি করা। অনেকটা শখের বশে এবং নিজেদের ফ্যাশন ব্রান্ডের ইমেজ এবং স্ট্যান্ডার্ডটাকে ফুটিয়ে তোলার জন্যই করা। সেইসঙ্গে ওয়েডিং ডেস্টিনেশনে আমাদের ‘মেহের’ এর পোশাকগুলো রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

অন্তর্জালে সাড়া ফেলেছে শুভ-শিলার রোমান্স

আপডেট টাইম : 07:02:57 pm, Tuesday, 7 February 2023